অফিসার ও ক্লার্ক পদে ২৮ খেলোয়াড় নিচ্ছে ব্যাঙ্ক অব ইন্ডিয়া

BOI

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অফিসার ও ক্লার্কের পদে ২৮ জন খেলোয়াড় নিচ্ছে ব্যাঙ্ক অব ইন্ডিয়ায়। আর্চেরি, অ্যাথলেটিক্স, বক্সিং-সহ মোট ৮টি ক্রীড়াক্ষেত্র থেকে নিয়োগ হবে।

অফিসারের: শুন্যপদ ১৪টি। ক্রীড়াক্ষেত্র অনুযায়ী শূন্যপদ- আর্চেরি ২, অ্যাথলেটিক্স ২, বক্সিং ২, সুইমিং ২, টেবিল টেনিস ২, ওয়েটলিফটিং ২ এবং রেসলিং ২। নিয়োগ হবে জেনারেল ব্যাঙ্কিং স্ট্রিমে, জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-ওয়ান পদে।

যে কোনও শাখার স্বীকৃত ব্যাচেলর ডিগ্রিধারী বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল কোনও ডিগ্রিধারী হলে এবং সঙ্গে (ক্যাটেগরি – এ:- অলিম্পিক গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ), (ক্যাটেগরি – বি:- এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ (সিনিয়র), কমন ওয়েলথ গেমস), (ক্যাটেগরি – সি:- ইয়ুথ অলিম্পিক গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ (জুনিয়র), সাউথ এশিয়ান গেমস) স্পোর্টিং ইভেন্টস/ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। বয়সের উর্ধ্বসীমায় তফশিলিরা ৫, ওবিসি (এনসিএল)-রা ৩ বছরের ছাড় পাবেন।

ক্লার্কের: শূন্যপদ ১৪টি। ক্রীড়াক্ষেত্র অনুযায়ী শূন্যপদ- আর্চেরি ২, অ্যাথলেটিক্স ২, বক্সিং ২, জিমনাস্টিক্স ২, সুইমিং ২, ওয়েটলিফটিং ২ এবং রেসলিং ২। মাধ্যমিক/ সমতুল পাশ হলে এবং সঙ্গে (ক্যাটেগরি – ডি:- ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস, ন্যাশনাল গেমস, ন্যাশনল চ্যাম্পিয়নশিপ (সিনিয়র ও জুনিয়র), ফেডারেশন কাপ ন্যাশনাল, অল ইন্ডিয়া ইন্টার স্টেট চ্যাম্পিয়নশপ (সিনিয়র), অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ট্যুর্নামেন্ট, ন্যাশনাল স্কুল গেমস খেলো ইন্ডিয়া (ন্যূনতম বয়স ২০ বছর)) – স্পোর্টিং ইভেন্টস/ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। বয়সের উর্ধ্বসীমায় তফশিলিরা ৫, ওবিসি (এনসিএল)-রা ৩ বছরের ছাড় পাবেন।

অফিসার পদের মাইনে ২৩,৭০০ – ৪২,০২০ টাকা। ক্লার্ক পদের মাইনে ১১,৭৬৫ – ৩১,৫৪০ টাকা।

ইন্টারভিউ এবং/ অথবা ফিল্ড ট্রায়ালের জন্য প্রার্থিবাছাই করতে প্রথমে দরখাস্ত বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য দিক থেকে প্রার্থী কতটা পদের উপযুক্ত – তার ভিত্তিতে। অফিসার পদের ক্ষেত্রে: দরখাস্ত বাছাই, ক্রীড়াক্ষেত্রে ফিল্ড ট্রায়াল এবং শেষে ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই হবে। শূন্যপদের ৩ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। ক্লার্ক পদের ক্ষেত্রে: প্রার্থিবাছাই হবে দরখাস্ত বাছাই এবং ক্রীড়াক্ষেত্রে ফিল্ড ট্রায়ালের মাধ্যমে।

বয়সের জন্য: বরাদ্দ ১০ নম্বর। এরমধ্যে- অফিসার এবং ক্লার্ক উভয়েই ১৮ থেকে ২০ বছরের মধ্যে বয়স হলে ১০ নম্বর করে পাবেন, ২১ থেকে ২৩ বছরের মধ্যে বয়স হলে ৮ নম্বর করে পাবেন এবং ২৪ বছর বা তার বেশি বয়স হলে ৬ নম্বর করে পাবেন।

বিভিন্ন ক্যাটেগরির প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য: বরাদ্দ ৪০ নম্বর। এরমধ্যে– ক্যাটেগরি-এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অফিসার পদের প্রার্থীরা ৪০, ক্যাটেগরি-বি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অফিসার পদের প্রার্থীরা ৩০, ক্যাটেগরি-সি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অফিসার পদের প্রার্থীরা ২০ নম্বর পাবেন। অন্যদিকে, ক্যাটেগরি-এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লার্ক পদের প্রার্থীরা ৪০, ক্যাটেগরি-বি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লার্ক পদের প্রার্থীরা ৩০, ক্যাটেগরি-সি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লার্ক পদের প্রার্থীরা ২০ নম্বর পাবেন এবং ক্যাটেগরি-ডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লার্ক পদের প্রার্থীরা ১০ নম্বর পাবেন। অফিসার পদের ইন্টারভিউয়ের জন্য: বরাদ্দ ৩০ নম্বর। ইন্টরভিউয়ে সফল হতে অন্তত ১০ নম্বর পেতে হবে।

দরখাস্তের ফি ও ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে মোট ২০০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে কেবল ইন্টমেশন চার্জ ৫০) টাকা। ফি দেবেন অনলাইনে ১৬ অগস্টের মধ্যে।

অনলাইনে আবেদন করবেন www.bankofindia.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৬ অগস্টের মধ্যে। বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে।

বিস্তারিত বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *