বাংলা নববর্ষের শুভেচ্ছা মমতা-অমিতের

new year amit-mamata

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ট্যুইট করেছেন অমিত শাহও।
নতুন বছর যাতে সবার নিরাপদে এবং আনন্দে কাটে, সেই প্রার্থনাই করলেন। ট্যুইটারে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ১৪২৮ কাটুক নিরাপদে, আনন্দে ও সুখ-শান্তিতে।”

উল্লেখ করা যায়,বাংলা নববর্ষেই কলকাতায় প্রচারে নামলেন তৃণমূল সুপ্রিমো। কলকাতার তিন কেন্দ্রের প্রার্থী বেলেঘাটার পরেশ পাল, মানিকতলায় সাধন পাণ্ডে ও জোড়াসাঁকোর বিবেক গুপ্তর সমর্থনে বেলেঘাটা থেকে বৌবাজার পর্যন্ত রোড শো রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলায় ট্যুইট করে নববর্ষের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। নববর্ষের শুভেচ্ছা-বার্তার সঙ্গে বিজেপি-র নতুন থিম সং-এর মাধ্যমে ভোট প্রচার করলেন তিনি।

পাশাপাশি ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ট্যুইটারে তাঁর বার্তা ছিল- “মঙ্গলময় উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে আমার সব বাঙালি বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বরের কাছে কামনা করি এই নতুন বছর প্রত্যেকের জীবনে বয়ে আনুক আনন্দ,শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *