জীবপ্রযুক্তিবিদদের চাহিদা বাড়ছে

biotechnologist

বায়োটেকনোলজি নিয়ে পড়াশুনা করলে কাজের সুযোগ অনেকটাই বেড়েছে। বায়োটেকনোলজি বা জীবপ্রযুক্তি বিদ্যা হল-জীব বিজ্ঞানের সঙ্গে জৈব প্রযুক্তির মেলবন্ধন। জীবপ্রযুক্তিবিদদের চাহিদা আধুনিক সভ্যতায় বেড়ে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গে বায়োটেকনোলজির স্নাতকোত্তর নিয়ে লেখাপড়ার চল বেড়েছে। কাজের ক্ষেত্রে জীবপ্রযুক্তিবিদদের চাহিদা কেন বাড়ছে তার একটা উদাহরণ তুলে ধরা যেতে পারে। দেশের জনসংখ্যা বাড়ছে তার তুলনায় চাষের জমি কমছে। ফলে কম জমিতে খাদ্য সংস্থানের জন্য বেশি উৎপাদনের প্রয়োজন পড়ছে। বিভিন্ন কৌশলকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিতে হয় বায়োটেকনোলজিস্টদের। করোনাকালে অতি দ্রুত প্রতিষেধক আবিষ্কারের নেপথ্যে বায়োটেকনোলজির বিশেষ অবদান রয়েছে। বায়োটেকনোলজিস্টদের কাজের পরিসর তাই বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *