রাজ্যবাসীর কল্যাণার্থে বিপদতারিণী পুজো
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: রাজ্যবাসীর কল্যাণার্থে বিপদতারিণী পুজো দিল বিজেপির পশ্চিমবঙ্গের মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতি অগ্নিমিত্রা পাল। জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে মহামারী থেকে রাজ্যের প্রতিটি মানুষ, মা, বোন ও ভাইদের সুরক্ষায় বিপদতারিণী মায়ের আশীর্বাদ পেতে রাজ্যের মহিলা মোর্চার নেতৃত্বের সাথে মোমিনপুরের শীতলা মায়ের মন্দিরে বিপদতারিণী পূজার্চনা অনুষ্ঠিত হল।

