Ledge ChampionOthers Sports 

ইংল্যান্ড সেরা হল লিভারপুল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৩০ বছর পর লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। ৩০ বছর পর আবার ইংল্যান্ড সেরা হল লিভারপুল। সূত্রের খবর, ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে খেতাব জয়ের পথে এক পা বাড়িয়েই রেখেছিলেন সালাহ ও মানেরা। এক্ষেত্রে লক্ষ্য ছিল, পরের ম্যাচে ইত্তিহাদ স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে শিরোপা অর্জন করা। তবে গড়াল না লিগের খেতাবি লড়াই। চেলসির কাছে ম্যাঞ্চেস্টার সিটি পরাজিত হতেই চ্যাম্পিয়ন হয় লিভারপুল। সূত্রের আরও খবর, প্রথম দল হিসেবে ৭ ম্যাচ বাকি থাকতেই শিরোপা পাওয়ার কীর্তি গড়ল তারা। ৩১ ম্যাচে জুরগেন ক্লপ-ব্রিগেডের সংগ্রহ ৮৬ পয়েন্ট। সমপরিমাণ ম্যাচ খেলে ২৩ পয়েন্টে পিছিয়ে গেল পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি। ইপিএল ইতিহাসে লিভারপুলের ১৯-তম শিরোপা এটি। উল্লেখ্য, ১৯৯০ সালে লিভারপুল খেতাব জয়ী হয়েছিল।

Related posts

Leave a Comment