মোদির ব্রিগেড মঞ্চে “মহাগুরু”

briged and mithun

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বিজেপির ব্রিগেড সমাবেশে “এক ছোবলেই ছবি” করার বার্তা। মিঠুন চক্রবর্তীর ভাষণে শোনা গেল, “আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। আমি স্বপ্ন দেখেছিলাম, জীবনে কিছু একটা করব।” জল্পনা সরিয়ে শেষ পর্যন্ত বিজেপির মঞ্চেই দেখা গেল অভিনেতা বাঙালি মিঠুন চক্রবর্তীকে। নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশেই বিজেপির মঞ্চে তিনি। নিজের সিনেমার ডায়লগও শোনা গেল তাঁর মুখে। প্রধানমন্ত্রী আসার পূর্বেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়-র হাত থেকে বিজেপির পতাকা নিলেন মিঠুন।

বক্তব্য রাখতে গিয়ে মঞ্চে বললেন, “আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। আমি স্বপ্ন দেখেছিলাম, জীবনে কিছু একটা করব। কিন্তু এমনটা ঘটবে। আমি ভাবিনি। এতবড় নেতা, নরেন্দ্র মোদির মতো একজন নেতার সঙ্গে এখানে আসতে পেরেছি। এটা স্বপ্ন ছাড়া আর কী? গরীবের জন্য আমি কিছু করতে চাই। এটাও স্বপ্ন ছিল আমার। স্বপ্ন হৃদয় দিয়ে আসে। আমি বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি।” বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে এখনই জল্পনা তুঙ্গে।

” লাশ পড়বে শ্মশানে” ডায়লগে রীতিমতো ঝড় ওঠে ব্রিগেডের মাঠে। তবে শোনা গেল নতুন ডায়লগ-“আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই, আমি কোবরা, আমি জাত গোখড়ো, এক ছোবলেই ছবি। আমি সবসময় আপনাদের সঙ্গে থাকব।” আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করার ভাবনাও চলছে বলে ইঙ্গিত মিলছে। রাজনৈতিক মহলে প্রবল চর্চাও অব্যাহত।

খবরটি ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *