প্রয়াত হলেন বিজেপি নেতা লালজি টন্ডন

lalji-tandon

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল ও উত্তর প্রদেশের বিজেপি নেতা লালজি টন্ডন (৮৫)। গত ১১ জুন লখনৌ মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পারিবারিক সূত্রের খবর , উচ্চ তাপমাত্রার জ্বর, শ্বাসকষ্ট সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ভেন্টিলেশন সাপোর্টে রেখে তাঁর চিকিৎসা করা হচ্ছিল বলে জানা গিয়েছে। তাঁর পুত্র আশুতোষ টন্ডন হাসপাতালে উপস্থিত ছিলেন। ২০১৮ সাল পর্যন্ত বিহারের রাজ্যপাল ছিলেন তিনি।

২০১৯ সাল থেকে তিনি মধ্যপ্রদেশের রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি উত্তরপ্রদেশে ২ বার বিধান পরিষদের সদস্য হন। পরে লিডার অফ হাউস অফ কাউন্সিলও হয়েছেন। তাঁর পুত্র আশুতোষ টন্ডন বর্তমানে উত্তরপ্রদেশ সরকারের নগরোন্নয়ন, নাগরিক কর্মসংস্থান, দারিদ্র দূরীকরণ দপ্তরের মন্ত্রী। লখনৌ -এর গুলালা ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *