Snapshot_0Accident Breaking News Video 

মধ্যমগ্রামে বয়লার মেশিন ফেটে বিপত্তি

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: পাইপের বয়লার মেশিন ফেটে ঘটল বিপত্তি। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম গঙ্গানগর ঝাউতলার একটি কারখানায়। এর জেরে ১ জন আহত ও ১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আটটা নাগাদ পাইপের কাজ করছিলেন এ বি এলাষ্ট প্রাইভেট লিমিটেড নামে ওই কারখানার দুই কর্মী। হঠাৎই ফেটে যায় বয়লার মেশিন।ঘটনাস্থলে মৃত্যু হয় ঠাকুরদাস বন্ধু নামে এক ব্যক্তির। আহত হন কারখানার আর এক ব্যক্তি। আহত ওই ব্যক্তিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

Related posts

Leave a Comment