হাড় ক্ষয়ে ভেষজ চিকিৎসা

Bone Density-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শরীরের কোনও অংশে হাড় ক্ষয়ে যাওয়ার প্রবণতা যাঁদের রয়েছে তাঁদের জন্য ভেষজ কিছু চিকিৎসাও রয়েছে। হাড় ক্ষয়ে গেলে অনেক সময় ব্যথা ও যন্ত্রণা হতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞ ভেষজ চিকিৎসকরা বলছেন, নিয়মিত রসুন ও সজনে পাতা খাওয়া উপকারী। আবার গুলঞ্চের পাতা ৫০০ মিলিগ্রাম মাত্রায় দিনে ২ বার মধুর সঙ্গে মিশিয়ে খেলে উপকার মেলে। এইসব ক্ষেত্রে পাকা কলা, শশা ও পেয়ারা নিয়মিত খেতে হবে। ভেষজ চিকিৎসকরা আরও জানিয়েছেন, হাড় ক্ষয়ে গেলে ছোট ছোট চুনো মাছ রান্না করে খেলে উপকার পাওয়া যায়। এছাড়া ক্যালশিয়াম ওষুধ চিকিৎসকের পরামর্শ মতো খেলে উপকার পাওয়া যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *