ভারতকে ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র রপ্তানির অনুমতি রাশিয়ার

Brahms Missiles

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রপ্তানির অনুমতি দিয়েছে রাশিয়া। জলে, স্থলে ও অন্তরীক্ষে মোকাবিলা করবে এটি। পাশাপাশি ডুবোজাহাজ থেকেও শত্রুপক্ষকে ধ্বংস করার ক্ষমতা রাখে ব্রহ্মস। শব্দের থেকেও যা দ্রুতগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র কেনার জন্য বরাবরই আগ্রহ দেখিয়ে এসেছে পূর্ব এশিয়ার দেশগুলি। রাশিয়া ভারতকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রপ্তানির অনুমতি এতদিন পর্যন্ত দেয়নি। এক্ষেত্রে চাহিদা থাকলেও অন্য দেশকে ব্রহ্মস বিক্রি করতে সক্ষম হয়নি ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ভারতীয় সশস্ত্র বাহিনীর চাহিদা মেটানোর পর তৃতীয় কোনও দেশকে এটা বিক্রি করা হতে পারে।

উল্লেখ্য, কোন কোন সরঞ্জাম রপ্তানি করা সম্ভব, তার একটি তালিকা তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। ওই তালিকাতে রয়েছে ব্রহ্মসও। সূত্রের আরও খবর, ১৯৯৮ সালে রুশ সংস্থা ম্যাশিনোস্ত্রন্দ্রিয় ও ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিআরডিও যৌথভাবে ব্রহ্মস এরোস্পেস প্রাইভেট লিমিটেড তৈরি করেছিল। এক্ষেত্রে চুক্তি অনুযায়ী জানানো হয়েছে, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রপ্তানি করার ক্ষেত্রে ভারত ও রাশিয়াকে বাধ্যতামূলকভাবে একে অপরের অনুমতি নিতে হবে। এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্রেতা যদি অপর দেশের প্রতিবেশি হয়, তাহলেও এই ক্ষেপণাস্ত্র বিক্রি করা যাবে না।

জানা গিয়েছে, ভারত বর্তমান সময়ে সেনার ৩ শাখাতেই ব্রহ্মসকে অন্তর্ভুক্ত করেছে। আবার ২০১৮ সালে আগস্ট মাসে ব্রহ্মস কেনার জন্য ভারতের কাছে অনুরোধ করেছে ভিয়েতনাম। এক্ষেত্রে রাশিয়া অনুমতি দেয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ভিয়েতনামকে ব্রহ্মস বিক্রি নিয়ে আলোচনা পর্বও চলে সংসদে। এখন রাশিয়ার থেকে ব্রহ্মস বিক্রির বিষয়ে সবুজ সঙ্কেত মিলেছে। আরও জানা যায়, ভিয়েতনাম, ফিলিপিন্স, ব্রাজিল, চিলি, দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া, গ্রিস, দক্ষিণ আফ্রিকা, মিশর ও বুলগেরিয়া ব্রহ্মস কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর ভারতে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত রোমান বুবশকিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রপ্তানির ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *