জন্মদিনে ব্রায়ান লারাকে শুভেচ্ছা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ক্যারিবিয়ান প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা ৫১ বছরে পা রাখলেন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। লিটল মাস্টার সচিন ট্যুইট করে জানিয়েছেন, “তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে দেখা হয়েছিল। দারুণ মজাও হয়েছিল। আশা করি রাজপুত্র তোমাকে খুব দ্রুত দেখতে পাব।” আবার সচিন ছাড়াও হরভজন সিং, শিখর ধাওয়ানও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

