জল্পনার অবসান- চূড়ান্ত হল ব্রেক্সিট চুক্তি

Brexit

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অবশেষে চূড়ান্ত হল ব্রেক্সিট চুক্তি। সূত্রের খবর, মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে সম্পূর্ণ হয়েছে ব্রেক্সিট চুক্তি। উল্লেখ করা যায়, আগামী ৩১ ডিসেম্বরের পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন পাকাপাকিভাবে বেরিয়ে যেতে চলেছে। দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কীরূপ হবে, তাও নির্দেশ করা হয়েছে ওই চুক্তিতে। এক্ষেত্রে উল্লেখ করা যায়, এ বছর ১ জানুয়ারি ব্রেক্সিটের অন্তর্বর্তীকালীন পর্বটি শুরু হয়েছিল। এরপর করোনা আবহে আলোচনা বৈঠক বাধাপ্রাপ্ত হয়। প্রসঙ্গত, গত সপ্তাহেই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লাইয়েন আশঙ্কা প্রকাশ করেছিলেন, শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পূর্ণ না-ও হতে পারে। এরপর সারারাত পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক চালিয়ে চুক্তি চূড়ান্ত করতে সফল হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের পক্ষ থেকে নর্দার্ন আয়ারল্যান্ডে শান্তি বজায় রাখার অঙ্গীকার এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *