স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য মহাকাশ সংক্রান্ত আলোচনা

British Council-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহাকাশ নিয়ে আয়োজন। ব্রিটিশ কাউন্সিল স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য মহাকাশ বিষয়ক একটি অনলাইন লেকচারের আয়োজন করেছে। এ বিষয়ে জানা যায়, ‘গ্রেট টক্স’ নামে তাদের ওয়েবিনারের একটি সিরিজের অংশ এটি। সূত্রের খবর, ‘হোয়াই উই শুড অল কেয়ার অ্যাবাউট স্পেস’ নামে এই ভাষণে বক্তা হিসেবে থাকবেন ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ক্যারল মানডেল।

এক্ষেত্রে আরও জানা গিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টা থেকে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। অংশ গ্রহণ করতে পারবেন দশম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এক্ষেত্রে নাম নথিভুক্ত করতে হবে ওই সাইটেই। মহাকাশের যাবতীয় রহস্য, মহাকাশের ইকোসিস্টেম, মহাকাশ-বিজ্ঞান ও অ্যাস্ট্রোফিজিক্সের মতো বিষয় আলোচিত হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *