মাটিগাড়ায় তৃণমূলের প্রার্থী বদল

matigara and tmc

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:আচমকা প্রার্থী বদল। ঢাক- ঢোল ও মাদল বাজিয়ে মাটিগাড়া-নকশালবাড়ি “নতুন” তৃণমূল প্রার্থীর মনোনয়ন পেশ করলেন। ওই কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেন সুনদাস। দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন প্রার্থী। স্থানীয় সূত্রের খবর,প্রথমে এই কেন্দ্রে তৃণমূল টিকিট দিয়েছিল ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়কে। এরপর হঠাৎই প্রার্থী বদল করে দল। সদ্য তৃণমূলে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত সরকারী আমলা রাজেন সুনদাসকে প্রার্থী বেছে নেওয়া হয়। নতুন প্রার্থীর নাম ঘোষণার পূর্বেই গোটা বিধানসভা এলাকা জুড়ে ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়ের সমর্থনে দেওয়াল লিখন, পোস্টার ও ফ্লেক্স পড়ে যায় । প্রার্থীও পুরোদমে প্রচার শুরু করেন।

তবে শেষ মূহূর্তে তৃণমূলের প্রার্থী বদল হওয়াতে জল্পনা তৈরি হয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়ের পেশ করা মনোনয়নপত্রে কিছু তথ্যে ভুল ছিল। বিমল গুরুংয়ের চাপও রয়েছে বলে একাংশ মনে করছেন। ওই কেন্দ্রে ভোটের ফল নির্ণয়ে বড় ভূমিকা রয়েছে গোর্খা ভোট ব্যাঙ্কের,এমনও অভিমত। এই পরিস্থিতিতে প্রার্থী বদল করে তৃণমূল। উল্লেখ করা যায়,প্রার্থীর মনোনয়নে উপস্থিত ছিলেন গুরুংপন্থী মোর্চা কর্মী ও সমর্থকদের একটা বড় অংশ।

অন্যদিকে শাসক দলের প্রার্থী বদলকে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রের ২ বারের বিধায়ক সংযুক্ত মোর্চার প্রার্থী শঙ্কর মালাকার ও বিজেপি প্রার্থী আনন্দ বর্মন।
এই অবস্থায় বাম-বিজেপি দাবি করেছে, এই বদলের ফলে শাসক দল লড়াইয়ে অনেকটাই পিছিয়ে গেল। নিজের গড়ে জয় নিশ্চিত করার জন্য জনসংযোগ বাড়ানোর দিকে নজর দিচ্ছেন শিলিগুড়ির সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য। বিভিন্ন ওয়ার্ডে ছোটো ছোটো ভোটার্স মিটকে গুরুত্ব দিচ্ছেন তিনি।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *