সূর্যের নির্মম ঝলকানি
রোদের তীব্রতা বেড়েছে। সূর্যের নির্মম ঝলকানি। কাঠফাটা রোদ্দুরে নাকাল পথচারী। সাধারণ মানুষের নাভিশ্বাস গরমে। এখনও পর্যন্ত কালবৈশাখীর দেখা নেই। কলকাতা সহ জেলায় এখনও পর্যন্ত বৃষ্টির খবর নেই।
রোদের তীব্রতা বেড়েছে। সূর্যের নির্মম ঝলকানি। কাঠফাটা রোদ্দুরে নাকাল পথচারী। সাধারণ মানুষের নাভিশ্বাস গরমে। এখনও পর্যন্ত কালবৈশাখীর দেখা নেই। কলকাতা সহ জেলায় এখনও পর্যন্ত বৃষ্টির খবর নেই।
তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায় । কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে,বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে । ওড়িশা থেকে তামিলনাডু পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা ছত্তিশগড় তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে প্রবাহিত ।
দেশের উত্তর-পূর্ব এলাকায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মৌসম ভবন সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে বেড়ে চলেছে গরমের তীব্র দাপট ৷ সূর্যের তাপ বেড়েই চলেছে। আরও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত ৷ মৌসম ভবন সূত্রে আরও খবর, দেশের উত্তর-পশ্চিম, মধ্য ও পশ্চিম ভারতে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
২ বছরের অপেক্ষার অবসান। ফের খুলে যাচ্ছে অমরনাথ। অমরনাথ যাত্রার ক্ষেত্রেও ভক্তদের জন্য সু-খবর। এ বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ৩০ জুন। জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপালের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, জুন মাসে শুরু হওয়া এই যাত্রায় কোভিড-১৯ বিধি-নিষেধ মানা হবে ৷ এক্ষেত্রে আরও বলা হয়েছে,অমরনাথ যাত্রা ৪৩ দিন হবে ৷ শেষদিন রাখি পূর্ণিমার দিন হবে ৷
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারল না ভারত ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হল ভারতের মহিলা ব্রিগেড। ৩ উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা ৷ ২৭৫ রান তাড়া করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে জয়ের রান তুলে নেয় সাউথ আফ্রিকা ৷ বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জিতে যায় দক্ষিণ আফ্রিকা ৷
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবির ভিত্তিতে বাম শ্রমিক সংগঠনের ডাকা দু’দিনের সাধারণ ধর্মঘটের প্রথম দিনে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতা সহ বিভিন্ন জেলায় বাম কর্মী-সমর্থকদের প্রতিবাদ কর্মসূচি লক্ষ্য করা গেল। বেশ কিছু জায়গাতে সাময়িক বন্ধ হয়ে যায় যান চলাচল।
কালবৈশাখীর কোনও খবর এখনও অবধি নেই ৷ ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে। তবে গুমোট আবহাওয়া রয়ে গিয়েছে ৷ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বিশেষজ্ঞরা বলছেন,প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে বঙ্গে।
পর্যটকদের কাছে বিষয়টি তুলে ধরতেই বেঙ্গল হিমালয়ান কার্নিভালের আয়োজন চলেছে। হিমালয়ের অবস্থান শুধু নেপাল নয়,পশ্চিমবঙ্গেও রয়েছে। জয়গাঁও থেকে মেচী পর্যন্ত বিস্তীর্ণ এলাকা হিমালয়ের অবস্থান। ৩ দিন ব্যাপী এই কার্নিভালের সূচনা হয়েছে।
মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ জেলা পুর্ব মেদিনীপুর। এবার ওই জেলায় “স্বর্ণ মৎস্য যোজনা” চালু করছে রাজ্য। বাগদা-পার্সে সহ নানা ধরনের মাছ চাষে বিশেষ গুরুত্ব দিতে চলেছে রাজ্য মৎস্য দফতর। মাছ চাষের জন্য পুর্ব মেদিনীপুর জেলায় ‘স্বর্ণ মৎস্য যোজনা’-র মাধ্যমে নানা ধরনের মাছ চাষে গুরুত্ব দিতে চলেছে মৎস্য দফতর।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পুরস্কার রাজ্যে। বিমান ব্যবস্থায় যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে এই স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ । রাজ্যের পক্ষ থেকে বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণে সাহায্য করা সহ মালদহ, কোচবিহার ও পুরুলিয়ার মতো জায়গায় বিমান পরিষেবা চালু করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার।