ইতালি বনাম স্পেন সেমিফাইনাল ঘিরে উন্মাদনা
ইউরো প্রথম সেমিফাইনাল। ইউরো-২০২০তে মেগা ম্যাচ। প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইতালি বনাম স্পেন ৷ এবারের ইউরোতে ইতালি অনবদ্য ফুটবল খেলছে। অন্যদিকে এই টুর্নামেন্টে ভালো খেলছে স্পেনও ৷
ইউরো প্রথম সেমিফাইনাল। ইউরো-২০২০তে মেগা ম্যাচ। প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইতালি বনাম স্পেন ৷ এবারের ইউরোতে ইতালি অনবদ্য ফুটবল খেলছে। অন্যদিকে এই টুর্নামেন্টে ভালো খেলছে স্পেনও ৷
কোপা আমেরিকায় দেখা গেল সাম্বা ঝড়। পেরুকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে ব্রাজিল। লুকাস পাকুয়েতার গোলে জয় পেল নেইমাররা। রিও ডি জেনেইরোতে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল ৷
২১ জুলাই দুপুর ২টার সময় শহিদ দিবসে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে এই কর্মসূচির কথা জানিয়েছেন তৃণমূল নেত্রী।
টাইব্রেকারে বাজিমাত। সেমিফাইনালে পৌঁছে গেল স্পেন। সুইজারল্যান্ড -১,স্পেন -১। টাইব্রেকারে ৩-১ জয়ী হল স্পেন। একার হাতে স্পেনকে আটকে রেখেছিলেন সুইস গোলরক্ষক সমের।
আবার নেইমার ম্যাজিক। চিলিকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল। ফিরমিনোকে তুলে নিয়ে লুকাস প্যাকেয়াকে নামান তিতে। নেমেই গোল করলেন তিনি। নেইমারের সঙ্গে ওয়াল খেলে চিলির ডিফেন্স ভেঙে গোল হল। ম্যাচের ফলাফল-ব্রাজিল -১, চিলি -০।
বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ইতালি। এবার স্পেনের মুখোমুখি ইতালি। ইতালির পক্ষে ব্যবধান বাড়িয়েছেন ইনসিগনে। ম্যাচের ফলাফল-ইতালি – ২ বেলজিয়াম -১।
লেডি ডায়ানার ৬০ তম জন্মদিনে তাঁর মূর্তি উদ্বোধন করলেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি। পাশাপাশি দেখা গেল প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি ৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজ পরিবারের এই দুই ভাই ৷ লন্ডনের কেনসিংটন প্রাসাদের বাগানে ডায়ানার মূর্তি উদ্বোধন করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া মিশনই এক জাতি ও এক রেশন কার্ড স্কিম বাস্তবায়ন করতে সক্ষম হবে। কোভিড আবহে লক্ষ লক্ষ মানুষের পরিষেবা সহজলভ্য করার জন্য সহায়তা করেছে ভারতের ডিজিটাল ইন্ডিয়া মিশন। ডিজিটাল ইন্ডিয়ার ষষ্ঠ বর্ষ পূর্তিতে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শুরু হচ্ছে নতুন পর্যায়ের বিধি-নিষেধ । এই বিধিনিষেধে পূর্বের নিয়মগুলিই প্রায় বজায় থাকছে। রাস্তায় নেমেছে সরকারি-বেসরকারি বাস। চলছে অটো -টোটোও । বন্ধ থাকছে ট্রেন ও মেট্রো পরিষেবা। তবে স্টাফ স্পেশাল ট্রেন চলছে।
ইউরো কাপে সেরা অঘটন। পেনাল্টিতে হার ফ্রান্সের। কোয়ার্টার ফাইনালে সুইসরা। ফ্রান্স বনাম সুইৎজারল্যান্ড ম্যাচের ফলাফল ৯০মিনিট ও অতিরিক্ত সময়ে ৩-৩ হয়। এরপর ট্রাইবেকারে ৪-৫ ফলাফলে জয়ী হয় সুইৎজারল্যান্ড।