tripura sundari mandir Breaking News Others 

ত্রিপুরা সুন্দরী মন্দিরে দেবী শক্তির আরাধনা

কার্তিকী অমাবস্যায় হবে দেবী শক্তির আরাধনা। এই কালীপুজো দীপান্বিতা কালীপুজো নামেও পরিচিত। আলোর উৎসবে মাতোয়ারা হবে গোটা বাংলা থেকে ত্রিপুরা।সেই আবহে আকর্ষণের কেন্দ্রবিন্দু মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির।এটি ৫১সতীপীঠের অন্যতম বলে পরিচিত। মহারাজা ধন্য মানিক্য ১৫০১ খ্রিষ্টাব্দে ত্রিপুরা সুন্দরী মন্দির স্থাপন করেছিলেন। দীপাবলিকে কেন্দ্র করে ত্রিপুরেশ্বরী মন্দিরে চলেছে তারই জোর প্রস্তুতি। এই মন্দিরে দেবী প্রতিমা কষ্টি পাথরে নির্মিত। ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর মাতারবাড়িতে ত্রিপুরাসুন্দরী মন্দিরের জনপ্রিয়তা এখন গোটা দেশে। ৫২০ বছরের পুরনো এই মন্দিরকে ঘিরে প্রতিবছর দীপাবলি উৎসব ও মেলার আয়োজন হয়ে থাকে। এখানে দেবীর মূর্তি উচ্চতায় এক মিটার ৫৭ সেন্টিমিটার। প্রস্থ…

Read More
dana and sundarban Breaking News Others 

“ডানা” হানার পূর্বাভাস পেতেই নজর সুন্দরবনে

সুন্দরবনে আবার ঘূর্ণিঝড় আসার খবরে আতঙ্কে বাসিন্দারা। “ডানা”-র হানার পূর্বাভাস পেতেই আশঙ্কা। নদী সমুদ্র উত্তাল। সুন্দরবন সংলগ্ন উপকূলবর্তী এলাকায় গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলে প্রশাসনিক প্রয়াসে। দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলায় নদী ও সমুদ্র অঞ্চল সমূহে ঘূর্ণিঝড় আসার পূর্বাভাস থাকলে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও স্থানীয় স্কুলগুলিতে রাখা হয় বাসিন্দাদের। প্রশাসন সূত্রে খবর,ডানা হানার আগেই প্রায় ৬০ হাজার মানুষকে নদী তীরবর্তী এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নদী ও সমুদ্র বাঁধ এই সময় উত্তাল হয়ে উঠে। বাঁধ ভেঙে এবং জলস্তর বৃদ্ধির জন্য বাঁধের ওপর…

Read More
digha sea and dana cyclone Breaking News Others 

“ডানা”-র দাপট কতটা আশঙ্কায় বঙ্গ

ঘূর্ণিঝড়”ডানা” সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে বলে খবর । মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও খবর । উত্তর ও উত্তর-পশ্চিম দিকে নিজস্ব গতি ঘন্টায় ১২ কিলোমিটার। পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ধামারা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,আজ মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে ঘূর্ণিঝড় হিসেবে ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা আরও বলছেন,ওমান নামকরণকারী এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে পুরী…

Read More
cyclone dana Breaking News Others 

“ডানা”-র ঝাপটা মোকাবিলায় রাজ্য

“ডানা” মোকাবিলায় প্রস্তুতি রাজ্যে। রাজ্যের নয় জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কখন কোথায় আছড়ে পড়বে তার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। কোথায় কত ঝড়-বৃষ্টি হবে তারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ জেলায় কী ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে তারও ইঙ্গিত দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,আজ বুধবার সকালে পশ্চিম ও দক্ষিণ -পশ্চিম বঙ্গোপসাগরে দানা বেঁধেছে এই ঘূর্ণিঝড় । গতকাল অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সব কিছু ঠিক ঠাক থাকলে এরপর ২৪ অক্টোবর বৃহস্পতিবার দিন রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল করবে। হাওয়া অফিসের পূর্বাভাসে সম্ভাব্য গতিপথ,বাংলা…

Read More
dana and cyclone Breaking News Others 

ঘূর্ণিঝড় “ডানা”য় আশঙ্কা

ঘূর্ণিঝড় “ডানা” নিয়ে অনেকেই আশঙ্কা করছেন। বাংলা ও ওড়িশা উপকূলে আছড়ে পড়ার ইঙ্গিত দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে যে পূর্বাভাস মিলেছে তাতে বলা হয়েছে,আগামী ২৩ অক্টোবর বুধবার নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হবে। পরদিন অর্থাৎ ২৪ অক্টোবর সকালের দিকে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস। আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস,মধ্য আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্তটি গতকাল ২০ অক্টোবর দুপুর পর্যন্ত উত্তর আন্দামান সাগরে অবস্থান করেছে। এই ঘূর্ণাবর্তের জেরে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এই গভীর…

Read More
harini amarsurya Breaking News Others Politics 

হরিণী অমরসূর্য শ্রীলঙ্কার নয়া প্রধানমন্ত্রী

হরিণী অমরসূর্য শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। ৫৪ বছর বয়সী ন্যাশনাল পিপলস পার্টির নেত্রী এই দ্বীপরাষ্ট্রটির তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী পদে আসীন হলেন । ইতিপূর্বে সিরিমাভো বন্দরনায়েক এবং চন্দ্রিকা কুমারতুঙ্গা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে বসেছেন। সে দেশের পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক নতুন প্রধানমন্ত্রী নাম ঘোষণা করেন। উল্লেখ করা যায়,পেশায় অধ্যাপক হরিণী শ্রীলঙ্কার মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত ছিলেন। জড়িয়ে পড়েন রাজনীতির বৃত্তে। ১৯৭০ সালে দক্ষিণ শ্রীলঙ্কার গলে তাঁর জন্ম। সেখানে স্কুল জীবন কাটানোরপর উচ্চশিক্ষার জন্য ভারতে এসেছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন। পরবর্তী…

Read More
nabanna meeting Breaking News Health Others 

পুলিশী তৎপরতায় নবান্নে ফের বৈঠক

আবারও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব রাজ্য সরকারের ৷ গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতেই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন,সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে সরে যাবেন না। কর্মবিরতিও প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়েছিলেন ৷ এমন সিদ্ধান্তের কথা ই-মেল মাধ্যমে রাজ্য সরকারকে জানান জুনিয়র চিকিৎসকরা। নতুন করে আলোচনার প্রস্তাব দেন তাঁরা। সংবাদ সূত্রে জানা যায়,জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ই-মেল পাওয়ার পরই প্রত্যুত্তর দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ৷ ই-মেলে জুনিয়র চিকিৎসকদের সন্ধে সাড়ে ৬টায় নবান্নে বৈঠকে যোগ দেওয়ার কথা জানানো হয়। অন্য কর্মসূচি থাকায় বৈঠকে না থাকার সম্ভাবনা…

Read More

প্রতিবেশী দেশ বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার গঠন হল সেদেশে। আমরা দেখেছি ছাত্র আন্দোলন,আগুন-মৃত্যু- সেনা অভ্যুত্থান সহ অনেক কিছুই। দেখেছি শেখ হাসিনার দেশ ছেড়ে আসা। পালিয়ে আসা বললেই বোধহয় ঠিক বলা হবে। একটা প্রতিবেদনে বলেছিলাম,এ কোন দেশ বাংলাদেশ! দেখেছি মুজিবের মূর্তি ভেঙে উল্লাস। একটা সময় লেখিকা তসলিমা নাসরিনের বিষয় নিয়ে ওপার বাংলা উত্তাল হয়েছিল। নিজ জন্মভূমি থেকে চলে আসার পর দেশে না ফেরার আক্ষেপ হয়তো বা এই ঘটনার পর প্রশমিত হয়েছে। ওপার বাংলার এই সব দৃশ্য আমাদের চেনা ও জানা। দেশে একটা আন্দোলনকে কেন্দ্র করে এই তাণ্ডব,তার নেপথ্যে কে বা কারা! এই…

Read More
food security Breaking News Education Health Others World 

শিশু খাদ্য নিরাপত্তা : ইউনিসেফ রিপোর্ট

ইউনিসেফ যে তথ্য সামনে এনেছে তাতে উদ্বেগ বেড়েছে। ক্ষুধাতুর শিশুর সংখ্যার চিত্রটি সামনে এনে ইউনিসেফ যে রিপোর্টটি প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে,বিশ্বের ১৮ কোটি ৫ বছরের কম বয়সের শিশু আজও দুবেলা অনাহারে থাকে। বিশ্বের প্রতি ৫ জনে ১ জন শিশু অভুক্ত থাকছে। অপুষ্টির শিকার হতে হচ্ছে। এক্ষেত্রে ভারতের ছবিটাও আশঙ্কার। ইউনিসেফ রিপোর্টে উল্লেখ করেছে অপুষ্টির ৬৫টি কারণও। আমাদের দেশে অর্থাৎ ভারতে পাঁচ বছরের কমবয়সী শিশুদের জন্য খাদ্য নিরাপত্তা এখনও অনিশ্চিত।
ভারত খাদ্যে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হলেও এই ছবিটা উদ্বেগ বাড়িয়ে চলেছে। ভারতের বিপুল সংখ্যক মানুষ আজও খাদ্য সঙ্কটে রয়েছেন। যার মধ্যে বড় অংশ
শিশুরা রয়েছে।

Read More
chield labour Breaking News Education Others 

বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস

বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, গোটা বিশ্বে ১৬ কোটিরও বেশি শিশু শ্রমের সঙ্গে নিয়োজিত থাকে। বিশেষজ্ঞরা বলছেন,করোনা আবহের পর গোটা বিশ্বে শিশু শ্রমিকের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে ভারতে এই বৃদ্ধির হার ১৮০ শতাংশ। এই মুহূর্তে ভারতে শিশু শ্রমিকের সংখ্যা ২৫ কোটির কাছাকাছি। শিশু শ্রমিক বেড়ে যাওয়াতে উদ্বেগ প্রকাশ করাও হয়েছে।

Read More