yashasvi and ipl

আইপিএলে “যশস্বী”-র নজির

আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি “যশস্বী” -র । কেএল রাহুলের রেকর্ড ভাঙলেন যশস্বী জয়সওয়াল। আইপিএলে রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার নজির গড়লেন । মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করেন যশস্বী। এবার কেকেআরের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত অর্ধশতরান করলেন। উল্লেখ করা যায়, ইতিপূর্বে আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরান করেছিলেন কেএল রাহুল। তিনি ১৪ বলে অর্ধশতরান করেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী।ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ১৩ বলে হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন।

Read More
karnataka election

কার দখলে কর্ণাটক?

ত্রিমুখী কর্ণাটকের ভোট যুদ্ধ। কংগ্রেস, বিজেপি নাকি অন্য ছবি দেখা যাবে, তা নিয়ে জল্পনা রাজনৈতিক বিশেষজ্ঞদের। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট পর্ব শেষ হল গতকাল। বিকাল ৫টা পর্যন্ত ৬৬ শতাংশ ভোট পড়েছে। একটি ইভিএম গণ্ডগোল ছাড়া ভোট প্রক্রিয়া শান্তিতেই সমাপ্ত হয়েছে বলে খবর। ভোটের ফল জানা যাবে আগামী ১৩ মে, শনিবার দিন ।

Read More
weather and 11 may

বঙ্গে গরম-অস্বস্তি

বঙ্গে গরম ও অস্বস্তি। কয়েকদিন এই আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে । তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রোদেরও তীব্রতা বাড়ছে। পারদ উচ্চমাত্রায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পারদ চড়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে।

Read More
mp and hs

মাধ্যমিকের ফল ১৯ মে : উচ্চমাধ্যমিক ফল মে-র শেষেই !

মাধ্যমিক ২০২৩ সালের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “আগামী ১৯ মে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। সকাল ১০ টায় ফল প্রকাশিত হবে। বেলা ১২টার পর থেকেই ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।” এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৪ লক্ষ। ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর,জুন মাসের প্রথম সপ্তাহ নয়, সম্ভাব্য মে মাসেই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। মে মাসের শেষ সপ্তাহ নাগাদ সম্ভাব্য ফল প্রকাশিত হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ।

Read More
mritika and chess

জাতীয় অনূর্ধ্ব-১৭ দাবায় চ্যাম্পিয়ন মৃত্তিকা

জাতীয় অনূর্ধ্ব-১৭ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন মৃত্তিকা মল্লিক। ১১ রাউন্ডের ম্যাচে মৃত্তিকা ৯.৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলেন। উল্লেখ করা যায়, এই নিয়ে দ্বিতীয় বার জাতীয় সেরার সম্মান পেয়েছেন মৃত্তিকা।

Read More
fakhor jaman

আইসিসি-র মাস সেরা ক্রিকেটার ফখর জামান

মাস সেরা ফখর। আইসিসি-র এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সম্মান পেলেন পাকিস্তান দলের ক্রিকেটার ফখর জামান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। দুটি ম্যাচ জেতানো শতরানও করেছেন তিনি। তাঁর সঙ্গে সেরা হওয়ার দৌড়ে ছিলেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান ও শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সূর্য।

Read More
boxing and deepak

বিশ্ব বক্সিংয়ে শেষ আটে দীপক-নিশান্ত

তাসখন্দে চলতি বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় শেষ আটে পৌঁছলেন দীপক-নিশান্ত। ভারতের দীপক ভোরিয়া পুরুষদের ৫১ কেজি বিভাগে ৫-০ ফলাফলে পরাজিত করেছেন চিনের ঝ্যাং জিয়ামাওকে।

Read More
weather and 10 may

চোখ রাখুন আবহাওয়ায়

একদিকে “মোকা” ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অন্যদিকে তীব্র রোদ- গরম ও অস্বস্তিকর আবহাওয়া রাজ্যে। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত। আগামী তিন দিন তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে গরমে নাজেহাল হচ্ছেন মানুষ।

Read More