23 may 2024 weather

আবহাওয়া দফতরের পূর্বাভাস

বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তা শক্তি বাড়িয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে । সেই নিম্নচাপ ক্রমশ এগিয়ে আসবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আরও একটি ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর অবস্থান করছে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বাংলায়।

Read More

“স্বামী প্রণবানন্দ না থাকলে বাংলাদেশে মিশে যেত বাংলা”: শাহের বক্তব্যের প্রেক্ষাপটে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রামকৃষ্ণ মিশনের স্বামী প্রণবানন্দকে উল্লেখ করে বলেছেন, “স্বামী প্রণবানন্দ না থাকলে বাংলাদেশে মিশে যেত বাংলা।” ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে শাহ আরও বলেন, “মমতা দিদি ভোটে জেতার জন্য ত্যাগী, তপস্বী, সন্ন্যাসীদের আক্রমণ বন্ধ করুন। আপনি এমনিও জিতবেন না।“ শাহের এই বক্তব্যের প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন, স্বামী…

Read More

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহ শেষে ‘রেমাল’ আছড়ে পড়বে বঙ্গে?

বুধবার বঙ্গোপসাগরে এক নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপ শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর-পূর্ব অভিমুখে এগিয়ে যাবে। এই ঘটনার ফলে, সপ্তাহ শেষে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও উপকূলীয় বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ‘রেমাল’ ঝড়ের পূর্বাভাস এখনও দেওয়া হয়নি। আবহাওয়া বিভাগ বলেছে, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির আরও স্পষ্ট ধারণা পাওয়া…

Read More
rainful sky

ঘূর্ণাবর্তে বিক্ষিপ্ত বৃষ্টি : ঘূর্ণিঝড়ের সতর্কতা

সমুদ্রের দক্ষিণ-পশ্চিমে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তার জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বঙ্গোপসাগরের পরিস্থিতি ক্রমশ ঘূর্ণিঝড়ের অনুকূল হয়ে দাঁড়াচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া অফিসের বক্তব্য, গতকাল সমুদ্রের দক্ষিণ-পশ্চিমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করবে। দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি ও দুর্যোগ বাড়বে। বঙ্গোপসাগরে আগামী ২৫মে ঘূর্ণিঝড় “রিমেল”-এর পূর্বাভাসও রয়েছে।

Read More
sunil and striker

সর্বকালের সেরা স্ট্রাইকার সুনীল

যুব ভারতীতে দেশের হয়ে বিদায়ী ম্যাচ খেলছেন সুনীল ছেত্রী । ১৮ বছর বয়সে মোহনবাগান জার্সিতে অভিষেক ঘটেছিল। পরবর্তী সময়ে ভারতের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার হয়ে উঠেছেন।
ভারতের জার্সিতে ১৫০ ম্যাচে ৯৪ গোল করেছেন সুনীল। দেশকে নেতৃত্ব দিয়েছেন ৮৭ ম্যাচে । ভারতের হয়ে সর্বাধিক ৪টি হ্যাটট্রিক করেছেন। ভারতীয় ফুটবলারদের মধ্যে আই লিগে সর্বাধিক ৯৩ গোল ও আইএসএলে সর্বাধিক ৬১ গোল করেছেন। আই লিগ ও আইএসএলে ভারতীয়দের মধ্যে ৫ বার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সুনীল। ২০০২ সালে কলকাতা ফুটবলে অভিষেক ঘটেছিল মোহনবাগানের জার্সিতে। ভারতীয় দলে অভিষেক ঘটেছিল ২০০৫সালে পাকিস্তানের বিরুদ্ধে। ২০০৮ সালে তাজিকিস্তানের বিরুদ্ধে এএফসি কাপের ফাইনালে প্রথম হ্যাটট্রিক করেছেন। আন্তর্জাতিক ফুটবলে মোট ৫০টি দেশের হয়ে খেলেছেন। তারমধ্যে ৩৩টি দেশের বিরুদ্ধে তাঁর গোল রয়েছে। মোহনবাগান ছাড়াও জেসিটি,ইস্টবেঙ্গল,ডেম্পো,ইউনাইটেড স্পোর্টস ও চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছেন।

Read More
rain and keral

কেরলে বর্ষা ৩১ মে : বর্ষা আসার ইঙ্গিত

ঘূর্ণিঝড় দানা বাঁধছে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রের খবর,আগামী ২৩ মে বৃহস্পতিবার আন্দামান সাগর এলাকায় একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা। পরবর্তী সময়ে সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তা আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা বা গতিমুখ কোনদিকে যাবে সে বিষয়ে এখনই স্পষ্ট নয়। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,কেরলে বর্ষা আসছে ৩১ মে। এই মুহূর্তে গুমোট গরম ও তাপপ্রবাহের আবহে বর্ষা আসার স্বস্তির খবর।

Read More
sunil retirement

যুবভারতীতে বিদায়ী ম্যাচ : একঝলকে সুনীল রেকর্ড

যুব ভারতীতে দেশের হয়ে বিদায়ী ম্যাচ খেলছেন সুনীল ছেত্রী । ১৮ বছর বয়সে মোহনবাগান জার্সিতে ফুটবল অভিষেক ঘটেছিল।পরবর্তী সময়ে ভারতের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার হয়ে উঠেছেন।ভারতের জার্সিতে ১৫০ ম্যাচে ৯৪ গোল করেছেন সুনীল। দেশকে নেতৃত্ব দিয়েছেন ৮৭ ম্যাচে । ভারতের হয়ে সর্বাধিক ৪টি হ্যাটট্রিক করেছেন। ভারতীয় ফুটবলারদের মধ্যে আই লিগে সর্বাধিক ৯৩ গোল ও আইএসএলে…

Read More
oman name cyclone

ওমানের নামকরণ : ঘূর্ণিঝড় “রেমাল”

তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে তারমধ্যে ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি । আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়ার আশঙ্কা। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে “রেমাল” । নামকরণ করেছে ওমান। আরবি ভাষায় রেমাল শব্দের মানে হচ্ছে বালি। সপ্তাহের শেষে আন্দামান-নিকোবরে একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলায় ধেয়ে আসার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে আরও…

Read More
t-20 world cup

অক্টোবরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

এ বছর অক্টোবরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অধিনায়ক হরমনপ্ৰীত কাউর বেশ আশাবাদী। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবেই বলে প্রত্যয়ী তিনি। বাংলাদেশে ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। গ্রুপ-এ-তে ভারত খেলবে অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড,পাকিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে গ্রুপ-বি-তে খেলছে দক্ষিণ আফ্রিকা,ইংল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ,বাংলাদেশ ও স্কর্টল্যান্ড। ভারত শেষ চারে পৌঁছাবে আশাবাদী হরমনপ্ৰীত।

Read More
japan cricket team

ক্রিকেটে নয়া নজির জাপানের

ক্রিকেটে একটি নতুন নজির তৈরি হল। এই নজির গড়েছে জাপান ক্রিকেট দল। টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১২ রানে মঙ্গোলিয়াকে অল আউট করল জাপান। সানো আন্তর্জাতিক স্টেডিয়ামে এই রেকর্ডটি হয়েছে। মঙ্গোলিয়ার এই রান টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন। ম্যাচটি ২০৫ রানের ব্যবধানে জয়ী হয় জাপান।

Read More