india and test championship

সিরিজ জয় অস্ট্রেলিয়ার : টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে ভারত

আলেক্স ক্যারি দাপটে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। অপরাজিত ৯৮ রানের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ নম্বরে উঠে এল পাট কামিন্সের দল। শীর্ষ স্থানে রয়েছে ভারত। উল্লেখ করা যায়,২০২৩-২৪ মরশুমে রোহিত শর্মারা খেলেছেন ৯ টি ম্যাচ। জয় পেয়েছে ৬টিতে। পরাজিত হয়েছেন ২টিতে। ১ টি ম্যাচ ড্র হয়। ভারতীয়দের পয়েন্ট ৭৪। শতাংশ ৬৮.৫১। অন্যদিকে অস্ট্রেলিয়া এ পর্যন্ত খেলেছে ১২ টি ম্যাচ। জয় পেয়েছে ৮টিতে। পরাজিত ৩ টি ম্যাচ। ড্র একটি ম্যাচে। অস্ট্রেলিয়া দলের পয়েন্ট সংগ্রহ ৯০।

Read More
oppenheimer

“ওপেনহাইমার” অস্কার সেরা

অস্কার সেরা “ওপেনহাইমার” । ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ৭টি বিভাগে সেরার সম্মান পেল “ওপেনহাইমার” । সেরা অভিনেতা হিসেবে কিলিয়ান মার্ফির প্রথম মনোনয়ন। পাশাপাশি রবার্ট ডাউনি জুনিয়রও প্রথমবার অস্কার পেলেন। তিনি পেলেন সেরা সহ অভিনেতার সম্মান। এডিটিং বিভাগেও সেরা “ওপেনহাইমার”।

Read More
5th test india-england match

ধরমশালায় চাপে ইংল্যান্ড : একনজরে ভারতের রেকর্ড

যশস্বী জসওয়াল, রোহিত শর্মা ও শুভমন গিল ক্রিকেটে ইতিহাস গড়লেন। প্রায় সাত দশকের পুরনো রেকর্ড ভাঙলেন। ধরমশালায় পঞ্চম টেস্টে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ভালো জায়গায় রয়েছে। প্রথম ইনিংসে ভালো বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুরন্ত পারফরম্যান্স ভারতের। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৭৩-৮(১২০)। শতরান করেছেন রোহিত শর্মা ও শুভমান গিল।

Read More
weather and 9 march

আবহাওয়া বদলের সম্ভাবনা ?

বসন্তের নীল আকাশ থাকলেও বদলে যাচ্ছে আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে রাজ‍্যের জেলাগুলিতে। আগামী ১১থেকে ১৪ মার্চ বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রের খবর,উত্তর-পশ্চিম ভারতে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাড়বে ৷ পাশাপাশি জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-সহ বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

Read More
weather 8 march

চোখ রাখুন আবহাওয়ার খবরে

আজ পরিষ্কার আকাশ থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কয়েকটি জেলায়। আগামী রবিবারের পর আবারও তাপমাত্রা চড়বে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। শুষ্ক আবহাওয়া শুরু হবে। রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিমের হাওয়া বয়ে যাবে। তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। সকালের দিকে এবং সন্ধ্যায় মনোরম আবহাওয়া বিরাজ করবে। বেলা বাড়তেই গরম বাড়তে থাকবে।

Read More
india-england 5th test

ধরমশালায় প্রথম দিনই ধরাশায়ী ইংল্যান্ড

পঞ্চম টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। দ্বিতীয় সেশনে ধরমশালায় ধরাশায়ী ইংল্যান্ড। কুলদীপ যাদবের ঘূর্ণিতে ম্যাচের রাশ এখন টিম ইন্ডিয়ার দখলে। লাঞ্চের পর রীতিমতো নাকাল হল ইংল্যান্ড ভারতের স্পিন ত্রয়ীর সামনে। কুলদীপের স্পিনের সামনে আত্মসমর্পন করে ইংল্যান্ড ব্যাটসম্যানরা । চা বিরতির পূর্বেই ৫ উইকেট নিলেন কুলদীপ। পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন ৪টি ও রবীন্দ্র জাডেজা ১টি উইকেট নিয়েছেন। কুলদীপ যাদবের এটি টেস্ট ক্রিকেটে চতুর্থ ৫ উইকেট শিকার। কুলদীপের বোলিংয়ের শিকার হলেন জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জনি বেয়ারস্টো, বেন স্টোকস।

Read More
weather report

বৃষ্টির পূর্বাভাস

আগামী বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের কয়েকটি জেলায় এই বৃষ্টির প্রভাব থাকবে বলে জানানো হয়েছে। হালকা ও মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে।

Read More
indian cricket team

শীর্ষে ভারত

বিশ্ব টেস্ট টেবলে শীর্ষে রোহিতরা। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া টেস্ট জয়ী হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবলের শীর্ষে পৌঁছে গেল ভারত। ভারতের পয়েন্ট ৬৪.৫৮ শতাংশ। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড।

Read More
lofty eatoon

লোফ্টি এটনের বিধ্বংসী ব্যাটিং

গতবছর এশিয়ান গেমসে নামিবিয়ার বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়েছিলেন দ্রুততম শতরান করে। নেপালের ব্যাটসম্যান কুশল মল্লা মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩৪ বলে শতরান করেছিলেন। এক বছরের মধ্যেই ভেঙে গেল সেই ক্রিকেটীয় রেকর্ড। নেপালে ত্রিদেশীয় সিরিজে ঘরের মাঠেই রেকর্ড ভাঙার দৃশ্য দেখলেন কুশল মল্লা। ত্রিদেশীয় সিরিজে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল নেপালের। নামিবিয়ার লোফ্টি এটন রেকর্ড ভেঙে নজির গড়েছেন। দলের ৩ উইকেট হারানোর পর খেলতে নামেন তিনি। এরপর দেখা যায় বিধ্বংসী ব্যাটিং। মাত্র ৩৩ বলে শতরান করলেন এটন। এই ইনিংস গড়ে ক্রিকেটীয় ইতিহাসে জায়গা করে নিলেন।

Read More
mehuli ghosh

সেরা মেহুলি

মধ্যপ্রদেশে ভোপালের শুটিং রেঞ্জে ন্যাশনাল ট্রায়ালে মেহুলি ঘোষ বাছাই পর্বে দ্বিতীয় হয়ে ফাইনালের উঠেছিলেন। এরপর ফাইনালে প্রথমে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত মেহুলি প্রথম হন। ২৫১.৬ পয়েন্ট করেছেন তিনি। তাঁর থেকে মাত্র ০.১ পয়েন্ট পিছন থেকে দ্বিতীয় হয়েছেন শুটার অসি চৌসকে।

Read More