টিম ইন্ডিয়ার দুরন্ত কামব্যাক

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ী হল ভারত। প্রথম টেস্ট পরাজয়ের পর টিম ইন্ডিয়ার দুরন্ত কামব্যাক বলা চলে । পরপর ৩টি টেস্ট ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ী হল রোহিত শর্মারা । ৫ উইকেটে চতুর্থ টেস্ট জয়ী হল ভারত। চতুর্থ দিনে এই জয়ে রোহিত শর্মা, শুভমান গিল ও ধ্রুব জুরেল
দারুন ভূমিকা নিলেন ।

Read More
pankaj udas died

“গজল কিং” আজ আর নেই

বিশিষ্ট গজল গায়ক পঙ্কজ উধাস সুরলোকে যাত্রা করলেন। এই সঙ্গীতশিল্পীর জীবন ৭২ বছর বয়সে থেমে গেল। তাঁর কণ্ঠস্বর মুগ্ধ করেছে সঙ্গীত প্রেমীদের ।
গজলের মতো সঙ্গীতকে রুপোলি পর্দায় নিয়ে আসার নেপথ্যে অন্যতম ছিলেন পঙ্কজ উধাস। তাঁর গাওয়া একাধিক গজল হিন্দি সিনেমায় জনপ্রিয়তা এনে দিয়েছিল। চিরতরে বিদায় নিলেন “অউর আহিস্তা কি জিয়ে বাতে….”র গায়ক।

Read More
akash 3 wicket

স্বপ্নের অভিষেকে আকাশ

ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্টের প্রথম দিনে প্রথম স্পেলেই তিন উইকেট। স্বপ্নের অভিষেক হল আকাশ দীপের। ক্রলি সহ বেন ডাকেট ও অলি পোপের উইকেট গেল আকাশ দীপের ঝুলিতে। অন্যদিকে ৮ মাস পর টেস্ট সেঞ্চুরি জো রুট। ১০৬ রানে নট আউট রয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে তাঁর ৩১ তম সেঞ্চুরি হল।

Read More
ipl schedule

আইপিএল শুরু ২২ মার্চ : ২১ম্যাচ সূচি ঘোষিত

আইপিএল শুরু হতে চলেছে ২২ মার্চ থেকে। এই পর্বের আংশিক সূচি প্রকাশ পেয়েছে। মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলির ম্যাচ দিয়েই শুরু হবে এই প্রতিযোগিতা। এম এ চিদম্বরম স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। দ্বিতীয় দিনে ইডেন গার্ডেন্সে নামবে কলকাতা নাইট রাইডার্স। তাঁদের প্রতিপক্ষ দল সানরাইজার্স হায়দরাবাদ। ইডেনে প্রথম ম্যাচে মুখোমুখি স্টার্ক বনাম কামিন্স। এই মুহূর্তে আইপিএল-২০২৪এর ২১ টি ম্যাচের সূচি ঘোষিত হয়েছে। ১৭ দিনের সূচি প্রকাশ করল বিসিসিআই। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। সেই দিকে তাকিয়ে আইপিএলের বাকি সূচি জানানো হবে বলে জানা যায় । আগামী ২২ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত আইপিএলের সূচি ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Read More
maryam nawaz sharif

পাকিস্তানে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মরিয়ম !

পাকিস্তানের মহিলা প্রধানমন্ত্রী হওয়ার নজির রয়েছে। বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী হয়েছেন সেদেশের। এবার পাকিস্তানে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ওই দেশের ইতিহাসে এই ঘটনা প্রথম ঘটতে চলেছে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী জানা গিয়েছে,পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। এই মুহূর্তে ৫০ বছর বয়সী মরিয়ম পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। মুখ্যমন্ত্রী পদের জন্য মরিয়মকে মনোনীত করেছে পিএম এল-এন।

Read More
vamsi krishna and record

ভামশি কৃষ্ণ শিরোনামে

ছয় ছক্কার নজির। ভামশি কৃষ্ণ সংবাদ শিরোনামে। স্যার গারফিল্ড সোবার্স,রবি শাস্ত্রী,হার্শেল গিবস,যুবরাজ সিং,ঋতুরাজ গায়কোয়াডদের সঙ্গে একাসনে বসলেন অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটার। অনূর্ধ্ব-২৩ সি কে নাইডু ট্রফিতে রেলের বিরুদ্ধে তিনি এক ওভারে ৬টি ছক্কা হাঁকালেন। বোলার ছিলেন দমনদীপ সিং।

Read More
international mother language day

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। ভাষার অধিকারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। ১৯৪৮ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এরপরই সংগঠিত হয়েছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন পর্ব। এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ বলা হয়। বহু সংখ্যক ছাত্র ও মানুষ এই আন্দোলনে সামিল হয়েছিলেন। শহীদ হয়েছিলেন অনেকেই। ১৯৯৯ সালে ইউনেস্কো আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিল।

Read More
sarfaraz and cricket

সাবাস সরফরাজ

সরফরাজ খান। এই নামটির সঙ্গে ক্রিকেটীয় লড়াইয়ের একটি ইতিহাস জুড়ে গেল। সুযোগ পেতেই সফল সরফরাজ। ২০১৯ সাল থেকে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেছেন। সাফল্য পেয়েছেন। অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল সরফরাজের । ২০১৯-২০ ও ২০২১-২০২২ মরশুমে রঞ্জি ট্রফিতে হাজারের কাছাকাছি রান করেছেন এই ক্রিকেটার। রানের ফুলঝুরি ছুটিয়েছেন ঘরোয়া ক্রিকেটে। ৬৬ ইনিংসে তার গড় ৬৯.৮৫। এটি ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। অবশেষে জাতীয় দলে অভিষেক হল তাঁর। অভিযোগ উঠে বঞ্চনার। অনেক প্রতীক্ষার পর সুযোগ পেলেন। এ এক রূপকথার গল্প বলা চলে।

Read More