কী বলছে মৌসম ভবন ? বঙ্গ-সহ দেশজুড়েই তাপপ্রবাহের সতর্কতা

weather report

এপ্রিল-জুন বাংলা সহ দেশজুড়েই তাপপ্রবাহ বাড়ার সতৰ্কতা। উত্তর ও উত্তর-পূর্ব ভারত,কেরালা সহ দক্ষিণ ভারতের সামান্য অংশ ছাড়া দেশের বেশিরভাগ স্থানে এপ্রিল মাস থেকে জুন পর্যন্ত তীব্র গরমের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ভারতের বেশিরভাগ অংশেই স্বাভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহ বাড়বে। উল্লেখ করা যায়,পূর্ব ভারতের মধ্যেই পশ্চিমবঙ্গের অবস্থান। বাংলার ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে স্বাভাবিকের চেয়ে তাপপ্রবাহ সবচেয়ে বাড়বে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, এপ্রিল মাসে গোটা ভারতে গড়ে ৮৮-১১২ শতাংশ বৃষ্টিপাতের ইঙ্গিত। লোকসভা ভোটের আবহে বাড়তি সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *