সীতানবমী তিথিতে উপাসনা করলে কী হয় জানেন ?

ram-sita

বৈশাখ মাসের শুক্লানবমী তিথি একটি বিশেষ দিন। উত্তর ভারতে এই দিনটি সাড়ম্বরে পালিত হয়। এই তিথিটিকে সীতানবমীও বলা হয়। সীতাদেবী এই দিবসে জন্মগ্রহণ করেছিলেন। প্রচলিত রয়েছে,সীতাদেবী ও শ্রীরামচন্দ্রের এই দিনে উপাসনা করলে দাম্পত্য জীবনে সুখ-শান্তি লাভ হয়। রামায়ণে উল্লেখ করা হয়েছে,সীতা ভূদেবী বা পৃথিবীর কন্যা। জনকের পালিত কন্যা জানকী। সীতাদেবীকে লক্ষ্মীর অবতারও বলা হয়। রামায়ণের কথা-কাহিনী সবাই প্রায় জানেন। মহর্ষি বাল্মীকির তপোবনে সীতাদেবী লব-কুশ নামে দুই যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। পরবর্তী সময়ে সীতাদেবীকে দ্বিতীয়বার অগ্নিপরীক্ষা দিয়েছিলেন। মর্মাহত সীতাদেবী পৃথিবীর কোলে আশ্রয় প্রার্থনা করেছিলেন। ভূদেবী পৃথিবী সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেছিলেন। সীতানবমী দিনটি অত্যন্ত শুভ হিসেবে চিহ্নিত হয় উত্তর ভারতে। অন্যতম প্রধান উৎসবও বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *