weather and 6 dec

নজরে আবহাওয়া

ফের বঙ্গোপসাগরে সাইক্লোনের ইঙ্গিত। মৌসম ভবন সূত্রের খবর, আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হচ্ছে এই সাইক্লোনিক প্রভাব। এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আশঙ্কা। এক্ষেত্রে বলা হয়েছে,ক্রমশ উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। তামিলনাডু, পুদুচেরি সহ উপকূলে প্রভাব পড়ার সম্ভাবনা। উল্লেখ করা যায়,এবারের এই সাইক্লোনের নাম “মনদাউস” (Mandaous) ৷

Read More
france poland match

রেকর্ড ভাঙলেন এমবাপে

কাতার বিশ্বকাপে কিলিয়ান এমবাপের দুরন্ত ফর্মে রয়েছেন। প্রি-কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে পোল্যান্ডকে পরাজিত করল ফ্রান্স। এমবাপে এই ম্যাচে দুটি গোল করেছেন। প্রি-কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে ম্যাচ সেরা হওয়া ছাড়াও পেলে ও মারাদোনার রেকর্ডও ভাঙলেন ফ্রান্সের তরুণ তারকা খেলোয়াড়।

Read More
weather and 5 december

আবহাওয়ার খবর জেনে নিন

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হওয়ার খবর রয়েছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। ফের শীতে বাধা হওয়ার সম্ভাবনা বাড়ছে। এক্ষেত্রে বঙ্গে তেমন প্রভাব পড়ছে না নিম্নচাপের। শীতের আমেজ অব্যাহত রয়েছে।

Read More
rakhardar cantteen

চিরতরে বন্ধ হল নস্টালজিক ক্যান্টিন

চিরতরে বন্ধ হল নস্টালজিক ক্যান্টিন। আধখানা ডিমের ডেভিল, এক কাপ চা, উদ্দাম যৌবন আর অনন্ত আড্ডা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতাব্দী প্রাচীন আশুতোষ বিল্ডিংয়ের একতলায় রাখালদার ক্যান্টিন মানেই কয়েক প্রজন্ম ধরে এমনই নস্টালজিয়া। সেখানকার জিভেগজা আর হাফহাতা শার্ট -ধুতির রাখালদার নরম গরম ধমকের কথায় আজও স্মৃতির পাতা হাতড়ান পক্ককেশ বহু মানুষ। রাখালদা নেই বহুকাল কিন্তু এই সেদিন পর্যন্ত টিকে ছিল শ্বেতপাথরের টেবিল আর কোণা ভাঙা কাপ -ডিশগুলো। কিন্তু এখন সে সবও অতীত। কারণ ক্যান্টিনে এখন তালা। রাখালদার ক্যান্টিনের তালা আর খুলবে না কোনোদিন।সেই ঘরে চলবে অন্য কোনো কাজ।

Read More
qutar round of 16

বিশ্বকাপে শেষ ষোলোয় মুখোমুখি

কাতার বিশ্বকাপে এবার শেষ ষোলোতে কোন দলের ম্যাচ কবে-কখন জেনে নিন।
শনিবার ৩ ডিসেম্বর:নেদারল্যান্ডস বনাম আমেরিকা (রাত ৮.৩০ মিনিট)
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (রাত ১২.৩০ মিনিট )
রবিবার ৪ ডিসেম্বর: ফ্রান্স বনাম পোল্যান্ড (রাত ৮.৩০ মিনিট )
ইংল্যান্ড বনাম সেনেগাল (রাত ১২.৩০ মিনিট )

Read More
south korea

পর্তুগালকে হারিয়ে দক্ষিণ কোরিয়া নক আউটে

জাপানের পর দক্ষিণ কোরিয়ার ম্যাজিক। রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে নকআউটে পৌঁছে গেল এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। ম্যাচের ফলাফল:দক্ষিণ কোরিয়া-২ পর্তুগাল – ১। ঘানা ও উরুগুয়ের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে জয়ের সুবাদে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করে পর্তুগাল। উরুগুয়ে ও ঘানা ম্যাচের দিকে ফুটবল বিশ্বের নজর ছিল। উরুগুয়ে ২ গোলে জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল। দক্ষিণ কোরিয়া এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে পৌঁছে গিয়েছে নক আউটে

Read More
cameron win brazil

ক্যামেরুনের ব্রাজিল বধ

৩২ বছর পর ফের নজির ক্যামেরুনের। ১৯৯০ সালে মারাদোনার আর্জেন্টিনাকে পরাজিত করেছিল আফ্রিকার দেশটি । কাতার বিশ্বকাপে ব্রাজিলকে ১-০ গোলে হারাল ক্যামেরুন। ব্রাজিলের জালে বল পাঠালেন ক্যামেরুনের আবুবকর। প্রথম আফ্রিকার দেশ হিসেবে এই কীর্তি গড়েছে দেশটি।

Read More
weather 3 december

মরশুমের শীতলতম দিন

কলকাতা সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা নেমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য নেমে ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আজ শনিবার এই মরশুমের শীতলতম দিন বলা হচ্ছে।‌ শীতের আমেজ অনেকটাই ফিরেছে।

Read More
world cup and jarmany

বিশ্বকাপে বিদায় জার্মানির

ফের অঘটন। বিশ্বকাপের আসর থেকে বিদায় নিল জার্মানি। ৪-২ ফলাফলে কোস্টারিকার বিরুদ্ধে জিতেও বিশ্বকাপ থেকে বিদায়ের যন্ত্রনায় কাতার ছাড়তে হচ্ছে জার্মানিকে।

Read More