sunset and 28 november

আজকে আবহাওয়া

কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। শুষ্ক পরিবেশ থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা। আবহাওয়া দফতর সূত্রের খবর, তাপমাত্রা সামান্য বেড়ে ১৭ ডিগ্রির কাছাকাছি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

Read More
brazil richarlisons

একনজরে কাতার বিশ্বকাপ

কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে রিচার্লিসন জাদু গোল দেখালেন। ইংল্যান্ড আমেরিকা ম্যাচ গোলশূন্য শেষ হল। পরের পর্বের লক্ষ্যে পৌঁছাতে পারল না কাতার। চলতি বিশ্বকাপ থেকে প্রথম দল হিসাবে বিদায় নিয়েছে আয়োজক দেশ কাতার।

Read More
weather and 26 november

আবহাওয়া বার্তা

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম বলে জানানো হয়েছে। গতকাল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল। শীত এখনই কমছে না বলেও জানানো হয়েছে। তাপমাত্রা ওঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে রাজ্যের বেশ কিছু জেলায়।

Read More
brazil serbia match

ব্রাজিলিয়ান ফুটবলে সাম্বা ঝড়

সাম্বা ঝড় ব্রাজিলিয়ান ফুটবলে। সার্বিয়ার বিরুদ্ধে জয় পেল ব্রাজিল। ম্যাচের ফলাফল: ২-০। জোড়া গোল করলেন ব্রাজিলের রিচার্লিসন। অভিষেক বিশ্বকাপে দুটি গোল করলেন রিচার্লিসন। লুসেইল স্টেডিয়ামে তিতে-ব্রিগেডকে থামানোর জন্য মাঠে নামে সার্বিয়া।

Read More
koriya uruguye match

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার চমক

কাতার বিশ্বকাপে সৌদি আরব ও জাপানের পর এবার এশিয়ার আরও একটি দেশ দক্ষিণ কোরিয়া চমক দিল। বিশ্বকাপে উরুগুয়েকে রুখে দিল দক্ষিণ কোরিয়া। ম্যাচটি গোলশূন্য শেষ হল। এই ম্যাচে সুয়ারেজ সেভাবে দক্ষতা দেখাতে পারলেন না।

Read More
brazil serbia match

সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলিয়ান সাম্বা

কাতার বিশ্বকাপে লুসেল স্টেডিয়ামে ব্রাজিল ২-০ গোলে সার্বিয়াকে পরাজিত করল। ব্রাজিলের পক্ষে অভিষেক বিশ্বকাপে জোড়া গোল করলেন রিচার্লিসন। সার্বিয়া রক্ষণভাগ সামলে খেললেও শেষ রক্ষা করতে পারেনি।

Read More
portugal win ghana

কাতারে পর্তুগাল হারাল ঘানাকে

ঘানাকে হারাল পর্তুগাল। ম্যাচের ফলাফল ৩-২। ফের পুরনো ফর্মে দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ৫টি বিশ্বকাপে গোল করে নজির গড়লেন সি আর সেভেন। এই ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন রোনাল্ডো।

Read More
weather and 25 november

আবহাওয়ার গতিবিধি

আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, তাপমাত্রা নামতে শুরু করবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। জমিয়ে শীতের কথা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।
এ বিষয়ে আরও বলা হয়েছে, চলতি সপ্তাহের দিকে জমিয়ে শীতের পর্ব শুরু হচ্ছে বাংলার জেলাগুলিতে। তাপমাত্রা সামান্য বেড়েছে। এই মুহূর্তে কলকাতা ও তৎসংলগ্ন জেলায় তাপমাত্রা ১৮ ডিগ্রির নীচে রয়েছে।

Read More
weather and 24 november

আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকে শীতের তীব্রতা বাড়বে। ভোরে ও রাতের দিকে হালকা কুয়াশা দেখা যাবে। এই মুহূর্তে রোদ ঝলমলে আকাশ রয়েছে। তাপমাত্রা আরও নেমে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

Read More
spain win

নতুন প্রজন্মের স্পেন

কাতারে স্পেনের জয়। ফুটবলের ছন্দ দেখল বিশ্ব। নতুন প্রজন্মের স্পেন। ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন,তিতি-কাকার জাদু দেখা গেল স্পেন ফুটবলে। ৭-০ গোলের ব্যবধানে কোস্টারিকাকে পরাজিত করল স্পেন। নতুন ঘরানায় স্পেন ফুটবলের আগমন ঘটল বলে মনে করা হচ্ছে।

Read More