৩০ সেপ্টেম্বর থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের পণ্য পরিবহন

many track

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: যত ওজনের পণ্য নিয়ে আসা উচিত তা আনতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। অন্যদিকে বেআইনিভাবে ওভারলোডিং করাও চলছে।এক্ষেত্রে অভিযোগ, যারা ওভারলোডিং করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা না নিয়ে হেনস্থা করা হচ্ছে অন্যদের। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগও রয়েছে বিভিন্ন মহলে। সূত্রের খবর, এই সমস্যার সমাধান না হলে পণ্য পরিবহণ বন্ধের হুমকিও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৩০ সেপ্টেম্বর মধ্যে নিয়ম না মানলে পণ্য পরিবহণ বন্ধের হুমকি দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন।এক্ষেত্রে তাঁদের বক্তব্য,এই দাবি মানা না হলে ৩০ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে পশ্চিমবঙ্গের পণ্য পরিবহন ব্যবস্থা।

সূত্রের আরও খবর,ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছে। জানা যায়,ওই বৈঠকে রাজ্যের ২৩ টি জেলার সদস্যরা তাঁদের জেলার নানা সমস্যার কথা জানিয়েছেন।সেই আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তাঁরা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এক বৃহত্তর আন্দোলনে শামিল হবেন। ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে,সারা ভারতবর্ষে যে অ্যাক্সেল লোড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা রাজ্য সরকার মানছে না বলেও অভিযোগ। এক্ষেত্রে তাঁদের আরও বক্তব্য, গোটা দেশের মতো এখানেও সেই সিদ্ধান্ত মানা হলে অন্যান্য রাজ্য থেকে ৪ থেকে ৫ টন পণ্য প্রতিদিন আমদানি-রফতানি করা সম্ভব হয়। তবে অন্যান্য রাজ্যের গাড়িগুলো ৪ টন থেকে ৫ টন পণ্য নিয়ে যেতে পারছে। পশ্চিমবঙ্গের ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের লোকজন সেটা পাচ্ছে না।

প্রসঙ্গত, সমগ্র পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে ছয় লক্ষ গাড়ি রয়েছে। এই ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ১ কোটি মানুষ। এক্ষেত্রে ওই ব্যবসায় বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ট্রাক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে,বর্তমান পরিস্থিতিতে এই ব্যবসা প্রায় বন্ধের মুখে। আবার রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে,ওভারলোডিং এর কারণে রাস্তা ভেঙে যাচ্ছে ।পুলিশ রাস্তায় প্রতিদিন জুলুম করছেন বলেও অভিযোগ ট্রাক সংগঠনের সদস্যদের। এর সঙ্গে যোগ হয়েছে প্যাড পার্টি। জোর করে লরি দাঁড় করিয়ে পয়সা নিচ্ছে এই প্যাড পার্টি, এমনও অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *