srilanka win

বিশ্বকাপে আফগানদের হারাল লঙ্কাবাহিনী

অস্ট্রেলিয়ার মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ উইকেটে জয়ী হল শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হয়েছেন ওয়ানিন্দু হাসরঙ্গ। ১৩ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। এই ম্যাচের ফলাফল: ১৪৪-৪(২০) শ্রীলঙ্কা ১৪৮-৪ (১৮.৩) ।

Read More
england win

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০ রানে জয়ী ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ রানে নিউজিল্যান্ডকে হারাল ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন যশ বাটলার। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। এই ম্যাচের ফলাফল: ইংল্যান্ড ১৭৯-৬ (২০) নিউজিল্যান্ড ১৫৯-৬ (২০) ।

Read More
shah rukh khan birthday

শাহরুখ খানের জন্মদিবস

১৯৬৫ সালের ২ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন মুম্বাইয়ের প্রখ্যাত অভিনেতা শাহরুখ খান। দিল্লিতে তাঁর জন্ম। বহু হিন্দি ছবিতে অসামান্য অভিনয় করেছেন। ৮০টির বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ১৪টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এই বিশিষ্ট অভিনেতা। ফ্রান্স সরকার তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করে।

Read More
weather and 2 november

আবহাওয়ার পূর্বাভাস

শীতের জন্য অপেক্ষা করতেই হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, নভেম্বর মাসে দেশের বেশিরভাগ অংশে রাতের তাপমাত্রা বেশি হবে। আবারও বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় ৷ এক্ষেত্রে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এবং শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করার সম্ভাবনা । এর জেরে দক্ষিণ ভারতে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই।

Read More
pogba and qater

কাতার বিশ্বকাপ খেলা হচ্ছে না পোগবার

বিশ্বকাপ খেলা হচ্ছে না পোগবার। কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পল পোগবা। রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফাইনালে একটি গোল করেছিলেন তিনি। লস অ্যাঞ্জেলেসে জুভেন্টাসের অনুশীলনে হাঁটুতে চোট পান পোগবা। জানা গিয়েছে,চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে থাকতে হতে পারে ফ্রান্সের এই মিডফিল্ডারকে।

Read More
gk and 1 november

জ্ঞানের আলো (সাধারণ জ্ঞান)

সর্বস্তরের পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থী ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনায় রেখে সাধারণ জ্ঞান (General Knowledge)-এর একটি বিশেষ পর্ব শুরু করেছি। বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ুয়াদের সাফল্য লাভের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে আমাদের এই প্রয়াস। দেশ-বিদেশ-জাতীয় আন্তর্জাতিক সহ বিশ্ব-জগতের বিবিধ বিষয়ের প্রশ্ন-উত্তর দেখুন একনজর।

Read More
weather and 1 november

নজরে আবহাওয়া

হালকা উত্তুরে হাওয়া বইছে। তার প্রভাবে শীতের হালকা পরশ রাজ্যের জেলায় জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের পরিষ্কার আকাশ রয়েছে। সকাল ও সন্ধ্যায় হালকা শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। দার্জিলিং-কালিম্পং সহ কয়েকটি স্থানে বৃষ্টির পূর্বাভাস।

Read More
tej narayan chandropal

ক্যারিবিয়ান ক্রিকেটে আবার চন্দ্রপল

আর এক চন্দ্রপল ক্যারিবিয়ান ক্রিকেট দলে। ওয়েস্ট ইন্ডিজ দেশের হয়ে ক্রিকেট খেলেছেন শিবনারায়ণ চন্দ্রপল। এবার ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেলেন তাঁর পুত্র তেজনারায়ণ চন্দ্রপল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে স্থান পেলেন তেজনারায়ণ। প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের গায়ানার হয়ে এই বাঁহাতি ব্যাটসম্যান ২৬৬৯ রান করেছেন।

Read More
birat and one thousand run

বিরাট কৃতিত্ব কোহলির

টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও বিরাট কৃতিত্বের অধিকারী হলেন কোহলি। হাজার রান পূর্ণ করলেন তিনি। ইতিপূর্বে এই মাইলফলক ছিল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনের দখলে। তাঁর মোট রান সংগ্রহ ছিল ৩১ ম্যাচে ১০১৬ রান। বিরাট কোহলির এই মুহূর্তে রান দাঁড়িয়েছে ২৪ ম্যাচে ১০০১ রান।

Read More
spain and world cup

ফুটবলে বিশ্বসেরা স্পেন

মহিলাদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেন। মুম্বাইতে ফাইনাল ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করল স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বসেরা হল স্পেনের মহিলা দল। আত্মঘাতী গোলে চ্যাম্পিয়ন হয়েছে তাঁরা।

Read More