weather 31 october

আবহাওয়ার খবর জানুন

স্বাভাবিকের নীচে রয়েছে তাপমাত্রা। শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে সকাল ও সন্ধ্যা বেলায়। কলকাতা সহ অন্যান্য জেলায় শীতের প্রভাব রয়েছে। বেলা বাড়তেই রোদের ঝলকানি। শুষ্ক আবহাওয়া বইছে রাজ্যজুড়ে। শীতের আমেজ বেশ কিছুটা বেশি। আবহাওয়া দফতর সূত্রের খবর,দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

Read More
t-twenty world cup and rain

বিশ্বকাপে বৃষ্টির জের : পরিত্যক্ত দুটি ম্যাচ

টি টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির জেরে পরিত্যক্ত হল দুটি ম্যাচ। গতকাল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি বৃষ্টির কারণেপরিত্যক্ত হল। গ্রুপ ১ তে থাকা নিউজিল্যান্ড এই মুহূর্তে ২টি ম্যাচ খেলে একটি জয় সহ ৩ পয়েন্ট সংগ্রহ করেছে ৷ গ্রুপে ৪ দলই ৩ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলেরই কাল ম্যাচ পন্ড হওয়ায় তিন ম্যাচ খেলে ৩ পয়েন্ট সংগ্রহ হল ৷ অন্যদিকে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তানের মধ্যে সুপার ১২-র গ্রুপ ১-র ম্যাচটি বৃষ্টির কারণে হয়নি।

Read More
weather 29 october

আজ আবহাওয়া

কলকাতা সহ জেলাগুলিতে ভোরের দিকে শীতের আমেজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও রোদের ঝলকানি। আবহাওয়া দফতর সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পারদ ক্রমশ চড়বে বলে জানানো হয়েছে।

Read More
birat and batting

নয়া কীর্তি বিরাট কোহলির

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও নেদারল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেছেন বিরাট। নতুন এক কীর্তিও স্থাপন করলেন বিরাট কোহলি। হাফ সেঞ্চুরি গড়ার নজির গড়লেন তিনি। কোহলি পিছনে ফেললেন সচিন তেন্ডুলকরকে। এই নিয়ে ৪৯টি হাফ সেঞ্চুরি করেছেন বিরাট। অস্ট্রেলিয়া,ইংল্যান্ড,দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সচিন মোট হাফ সেঞ্চুরি করেছেন ৪৮ টি।

Read More
chhath puja

উৎসবের আনন্দে ছট পুজোর আয়োজন

দুর্গাপুজো, কালীপুজো ও ভাইফোঁটা পর্ব মিটতেই আবারও উৎসবের মেজাজ। কলকাতা,হাওড়া সহ রাজ্যের বেশ কিছু জেলা জুড়েই চলছে ছট পুজোর প্রস্তুতি। স্থানীয় সূত্রের খবর, আসানসোল,দুর্গাপুর সহ বহু এলাকার মূলত হিন্দি ভাষাভাষী মানুষ এই পুজোকে ঘিরে উৎসবের আনন্দে মেতে ওঠেন। ছট পুজো উপলক্ষ্যে বিভিন্ন ছট পুজোর ঘাট পরিষ্কার করার কাজ চলেছে। পাশাপাশি আলোকসজ্জার কাজও চলছে প্রশাসনিক উদ্যোগে।

Read More
india win Nedharlands

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের জয়ী ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের জয়ী ভারত। আরও একবার অসাধারণ ব্যাটিং করলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতানোর পর নেদারল্যান্ডের বিরুদ্ধে ৪৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেললেন। এই ম্যাচের ফলাফল: ভারত-১৭৯-২ (২০)। নেদারল্যান্ড-১২৩-৯(২০)। ৫৬ রানে জয়ী হল ভারত। ম্যাচ সেরা হয়েছেন সূর্যকুমার যাদব।

Read More
zimbabwe win pakisthan

হার পাকিস্তানের : জয়ী জিম্বাবোয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও পরাজিত পাকিস্তান। ১ রানে হারাল জিম্বাবোয়ে। ম্যাচ সেরা হলেন সিকান্দার রাজা। নতুন রূপকথা রচনা করল জিম্বাবোয়ে। সিকান্দার ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। এই ম্যাচের ফলাফল: জিম্বাবোয়ে ১৩০-৮ (২০) পাকিস্তান ১২৯-৮(২০)

Read More
weather 28 october

আবহাওয়ার পূর্বাভাস

রাজ্যের জেলায় শীত আমেজ। ভোর বা সকালের দিকে শীতের আভাস। আগামী বেশ কয়েক দিন তাপমাত্রা একই থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। উপকূল সহ পার্বত্য এলাকায় শিশির বা কুয়াশা হওয়ার পূর্বাভাস। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

Read More
shooting championship

শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্য ভারতের

শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরা ফলাফল ভারতীয় দলের। মিশরের কায়রোয় ৩৮টি পদক জয়ী হল ভারত। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে শেষ করলেন ভারতীয় শুটাররা। পাশাপাশি ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন রুদ্রাক্ষ বালাসাহেব,স্বপ্নিল কুসলে ও ভাওনেশ মেন্ডিরাট্টা।

Read More
weather report

জেনে নিন আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কালীপুজোয় ঘূর্ণিঝড় সিত্রাং-র প্রভাব ছিল। তবে ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে জল্পনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকবে বলেই পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

Read More