change time hs and mp

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদল

চলতি বছর ২ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা ৷ আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ৷ বড় সিদ্ধান্ত ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ শিক্ষা সংসদ ৷ পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷ ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সময়সূচি পরিবর্তন হল। বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। এক্ষেত্রে সকাল ৮.৩০ টায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। শিক্ষক ও নন টিচিং স্টাফদের ৮ টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।

Read More
rohit and india

বিধ্বংসী রোহিতে জয় ভারতের

বেঙ্গালুরুতে সুপার ওভারে জয়ী ভারত। সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। পরাজিত আফগানরা। উত্তেজনাপূর্ণ ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় সুপার ওভারে জয়ী হল ভারত। ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা। ৬৯ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রোহিত। রিঙ্কু সিং ৩৯ বলে ৬৯ রানে অপরাজিত ইনিংস খেলেছেন।

Read More
weather and 18 january

এক পশলা বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঠান্ডার তীব্রতা কমবে বলেও জানানো হয়েছে। সাধারণত মেঘলা আকাশ থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ডিগ্রি সেলসিয়াস।

Read More
Horoscope

আজকের রাশিফল

বৃহস্পতিবার ০৩ মাঘ ১৪৩০; ই: ১৮ জানুয়ারি ২০২৪ ♈/মেষ (Aries): আজ, ভাইবোনেরা আর্থিক সহায়তা চাইতে পারে, ফলে কিছু আর্থিক বোঝা বাড়ার আশঙ্কা। কিছু মানুষ অত্যন্ত উত্ত্যক্ত করতে পারে, তাঁদেরকে শুধু উপেক্ষা করে চলা প্রয়োজন। ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে। ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ২ ♉/বৃষ (Taurus): কোনও আশাপূরণের সম্ভাবনা রয়েছে।…

Read More
sunrise-4

সুপ্রভাত

আজ বৃহস্পতিবার ০৩ মাঘ ১৪৩০; ই: ১৮ জানুয়ারি ২০২৪ প্রয়াণ দিবসঃনারায়ণ দেবনাথরুডইয়ার্ড কিপলিং তিথিঃ শুক্ল অষ্টমী, রাত্রি ০১:০০ পর্যন্ত, পরে শুক্ল নবমী;রেবতী নক্ষত্র সকাল ০৮:২২ পর্যন্ত, পরে অশ্বিনী নক্ষত্র;জন্মরাশি: মীন সকাল ০৮:২২ পর্যন্ত, পরে মেষ রাশি। সূর্যোদয়: সকাল ০৬:২২/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:১১(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৪:০৮; রাত-০৪:১৩ভাটা আরম্ভ:- দিন-০৮:৫৮; রাত-০৯:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ…

Read More
book fair 2024

কলকাতা বইমেলা-২০২৪ : উদ্বোধন ১৮ জানুয়ারি

৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন আগামী ১৮ জানুয়ারি। কলকাতা বইমেলা-২০২৪ বিকাল ৪টায় করুণাময়ী সেন্ট্রাল পার্কে উদ্বোধন হবে। আয়োজক সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলা উদ্বোধন করবেন। ভারতের ব্রিটিশ উপ হাই কমিশনার আলেক্স এলিস সি এম জি এবং ভারতে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টার এলিসন ব্যারেট এম বি ই সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি বিশিষ্ট সাহিত্যিক বানী বসু সহ প্রখ্যাত কবি সাহিত্যিকরা উপস্থিত থাকবেন। এবার বইমেলা ভার্চুয়ালি দেখা যাবে বইমেলার সোশ্যাল মিডিয়া পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে। বইমেলার সব গেটে কিউ আর কোড থাকবে। এই কিউ আর কোড স্ক্যান করে ডিজিটাল ম্যাপ ও বিবরণ পেতে পারবেন। লেখক-প্রকাশক ও পাঠকদের নিয়ে থাকবে আলোচনা সভা। লিটল ম্যাগাজিন সহ ছোট-মাঝারি – বড় প্রকাশকদের স্টল ও টেবিল মিলিয়ে থাকছে প্রায় এক হাজার। ৯টি গেট থাকবে বই মেলায়। লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে একটি গেট অলঙ্কৃত থাকবে। আয়োজক সূত্রে আরও জানা যায়, এ বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করছে ২০টি দেশ। লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন হবে সন্দীপ দত্তের নামে। শিশু-কিশোরদের প্যাভেলিয়ন হবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পান্ডব গোয়েন্দাদের আদলে। প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার ও এ এস রায়াতের নামে থাকবে দুটি হল। থাকবে এইচ ডি এফ সি আর্গো প্রেস কর্ণার। বেথুন স্কুলের ১৭৫ তম বর্ষ উৎযাপনে ওই স্কুলের আদলে থাকছে একটি গেট। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সমরেশ বসুর জন্ম শতবর্ষ স্মরণে দুটি মুক্তমঞ্চ থাকছে।

Read More
jhorkhali sundarban

ঝড়খালির জল-জঙ্গলে

দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ম্যানগ্রোভ জঙ্গল। যাকে স্থানীয় ভাষায় বাদাবন বলা হয়। সুন্দরী,গরান,গেঁওয়া সহ নানা জাতের গাছের বর্ণময় শোভা। একদিকে প্রবাহিত নদী ও অন্যদিকে ম্যানগ্রোভ বন।
ভ্রমণের নেশা থাকলে বেরিয়ে পড়তে পারেন। এখানকার প্রধান আকর্ষণ বাঘ সংরক্ষণ কেন্দ্র। বাঘেদের বিচরণ ক্ষেত্রটিকে দুচোখ ভরে দেখতে পাবেন। বাঘ ছাড়াও কুমির ও চিতল হরিণও দেখতে পাবেন। রাজ্য পর্যটন দফতরের রিসর্ট,
একাধিক হোটেল ও কটেজ দেখতে পাবেন। সাধ্যের মধ্যেই থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। ভোরের আলো ও রাতের অন্ধকার উপভোগ করতে পারবেন। একদম ফ্রেশ বাতাস আপনাকে চনমনে করে তুলবে। দূরের মাঠে কৃষকরা জমিতে চাষ করছে দেখতে পাবেন। গ্রামের অপরূপ রূপ উপভোগ করতে পারবেন। ক্যানিং ব্রিজ,মাতলা নদী,বিদ্যাধরী নদীর অনন্য শোভা দেখতে দেখতে এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি হবে।

Read More
sikandar raja and record

বিশ্বরেকর্ড সিকান্দার রাজার

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড সিকান্দার রাজার। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৫টি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন জিম্বাবোয়ের এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২ বলে ৬২ রান করার পরই এই রেকর্ডের অধিকারী হয়েছেন। ইতিপূর্বে টানা ৪টি টি-২০ ম্যাচে হাফ সেঞ্চুরি করার রেকর্ড ছিল ক্রিস গেইল,ব্রেন্ডন ম্যাকালাম,ক্রেগ উইলিয়ামস ও রেজা
হেনড্রিক্সদের। সিকান্দার রাজা রোয়ান্ডা,নাইজেরিয়া, কেনিয়া ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েছেন।

Read More
sumit nagal

অস্ট্রেলিয়ান ওপেনে চমক সুমিতের

সুমিত নাগাল নজির গড়লেন অস্ট্রেলীয় ওপেনে। বিশ্বের ২৭ নম্বর খেলোয়াড় কাজাখস্তানের আলেকজান্ডার বুবলিককে স্ট্রেট সেটে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে
উঠলেন নাগাল। ম্যাচের ফলাফল: ৬-৪,৬-২,৭-৬
(৭-৫)।

Read More
Horoscope

আজকের রাশিফল

বুধবার ০২ মাঘ ১৪৩০; ই: ১৭ জানুয়ারি ২০২৪ ♈/মেষ (Aries): স্বাস্থ্য ভালো রাখতে পারে এমন জিনিসের ওপর কাজ করার জন্য ভালো দিন। আর্থিক দিক শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও ব্যক্তিকে অর্থ ঋণ দিয়ে থাকলে আজ সেই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদের মধ্যে অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে। শুভ সংখ্যা: ১ ♉/বৃষ…

Read More