horoscope Lifestyle Others 

আজকের রাশিফল

বৃহস্পতিবার ২৭ পৌষ ১৪২৯; ই: ১২ জানুয়ারি ২০২৩ ♈/মেষ (Aries): অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা জীবনকে রসকষহীন করে তুলতে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আত্মীয়রা অপ্রত্যাশিত উপহার এনে দিলেও তাঁরাও সাহায্যের প্রত্যাশা আশা করতে পারে। শিল্প ও নাটকের সাথে যুক্ত ব্যক্তিরা সৃষ্টিশীলতার সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবে। শুভ সংখ্যা ৬ ♉/বৃষ (Taurus): আজ প্রত্যয়ী মনোভাবই আশা আকাঙ্খা বাস্তবমুখী করে তুলবে। জমা সম্পদ কেবলমাত্র যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করবে, সুতরাং আজ থেকে সঞ্চয় শুরু করা ও অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলা প্রয়োজন। পুরোনো যোগাযোগ এবং বন্ধুরা সহায়ক…

Read More
vivekananda and birthday Education Lifestyle Others 

স্বামীজি-র চিন্তা-চেতনা

বিশ্বের বিস্ময় স্বামী বিবেকানন্দ। তরুণ-যুবদের কাছে তিনি আদর্শ। তাঁর চিন্তা-চেতনা মানুষকে নতুন দিশা দেখিয়ে চলেছে আজও। তিনি বলেছিলেন,”পৃথিবীর সবচেয়ে বড়ো পাপ হলো নিজেকে দুর্বল মনে করা।” তাঁর মুখেই শোনা গিয়েছে,”অন্তরের কথাই মানুষের অন্তর স্পর্শ করে,আন্তরিকতাই মানুষকে অন্তরঙ্গ করিয়া তোলে।” তাঁর চিরন্তনী বাণী-র কথা উল্লেখ না করলেই নয় ।

Read More
rahul birthday Lifestyle Others Sports 

রাহুল দ্রাবিড়ের জন্মদিবস

১৯৭৩ সালের ১১ জানুয়ারি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় জন্মগ্রহণ করেছিলেন। ব্যাটিংয়ে তাঁর অসাধারণ দক্ষতা ছিল। তাঁকে “দা ওয়াল” ও “মিস্টার ডিপেন্ডেবল” বলে চিহ্নিত করা হতো। ইন্দোরে তিনি জন্মেছিলেন। তাঁর ক্রিকেটীয় জীবনে তিনি ১৬৪ টি টেস্ট খেলেছেন। একদিনের ম্যাচ খেলেছেন ৩৪৪টি। তাঁর টেস্ট ম্যাচে সেঞ্চুরির সংখ্যা ৩৬টি। একদিনের ম্যাচে তাঁর সেঞ্চুরির সংখ্যা ১২ টি। ২০০৪ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।

Read More
birat and win india Breaking News Others Sports World 

বিরাটের ব্যাটিংয়ে জয় ভারতের

গুয়াহাটিতে ৬৭ রানে লঙ্কা বধ করল ভারত। ভারত বনাম শ্রীলঙ্কার একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৬৭ রানে জয় পেল ভারত। টসে পরাজিত হয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭৩ রান তোলে টিম ইন্ডিয়া। প্রত্যুত্তরে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৩০৬ রানে। ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। তিনি ৮৭ বলে ১১৩ রান করেছেন। ৪৫ তম ওয়ান-ডে শতরান করলেন তিনি।

Read More
weather and 11 janu Breaking News Others 

আবহাওয়ার খবর

আগামী সপ্তাহে শীতের আরও একটা স্পেল। আবহাওয়াবিদদের এমনটাই অনুমান । বাংলার জেলায় জেলায় এখন জাঁকিয়ে শীত। কুয়াশার আবহ।রোদের তীব্রতা সেভাবে নেই। মৌসম বিভাগের ওয়েদার আপডেট অনুযায়ী জানানো হয়েছে, কড়া ঠাণ্ডা থেকে মুক্তি পাওয়া যাবে।

Read More
sunrise-3 Lifestyle Others 

সুপ্রভাত

আজঃ বুধবার ২৬ পৌষ ১৪২৯; ই: ১১ জানুয়ারি ২০২৩ তিরোধান দিবসঃ লালবাহাদুর শাস্ত্রী জন্মদিনঃ আলোকচিত্রী লক্ষীনারায়ণ রায়চৌধুরী তিথি: কৃষ্ণ চতুর্থী, সকাল ১১:৪০ পর্যন্ত, পরে কৃষ্ণ পঞ্চমী;মঘা নক্ষত্র, সকাল ০৯:৫০ পর্যন্ত, পরে পূর্বফাল্গুনী নক্ষত্র;জন্মরাশি: সিংহ। সূর্যোদয়: ০৬:২২/ সূর্যাস্ত: ০৫:০৬(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০১:৪৪; রাত-০১:৪৯ভাটা আরম্ভ:- দিন-০৬:৩৪; রাত-০৬:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৫৭%বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ১১ কিমি/ঘন্টারৌদ্রোজ্জ্বল দিন। (সংকলিত)🌹🙏🙏🙏🌹

Read More
horoscope Lifestyle Others 

আজকের রাশিফল

বুধবার ২৬ পৌষ ১৪২৯; ই: ১১ জানুয়ারি ২০২৩ ♈/মেষ (Aries): নিজের সমস্যা নিয়ে চিন্তা করার অভ্যাস ও তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে নীতিবোধ দুর্বল হয়ে পরতে পারে। অর্থিক বিষয় নিয়ে পরিবারের মধ্যে বিতর্কের আশঙ্কা। সন্তানদের সমস্যা মোকাবিলা করতে কিছু সময় দেওয়া প্রয়োজন। নিজের আত্মবিশ্বাস পেশাদার জীবনের ওপর প্রভাব বিস্তার করবে। শুভ সংখ্যা ১ ♉/বৃষ (Taurus): বন্ধুরা সহায়ক হবে এবং খুশি রাখবে। আর্থিক অনটন পরিবারে আজ মতবিরোধের কারণ হতে পারে। সন্তানদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় ব্যয় করা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে বিরহের আশঙ্কা। কর্মক্ষেত্রে আজ কিছু ভালো কাজের জন্য সম্মান লাভ।…

Read More
new coach protugal Breaking News Others Sports 

পর্তুগালে মার্টিনেস

বেলজিয়াম জাতীয় দলের প্রাক্তন কোচ রবের্তো মার্টিনেসকে নতুন কোচ হিসেবে নিয়োগ করেছে পর্তুগাল ফুটবল সংস্থা। ৪৯ বছর বয়সী মার্টিনেসএই দায়িত্ব পেলেন। ফেনান্দো সান্তোসের বদলে তাঁকে এই দায়িত্ব দেওয়া হল। তাঁর সঙ্গে পর্তুগাল ফুটবল সংস্থার প্রধান ফেনান্দো গোমেসের কথা হয়েছে বলে জানা যায়। স্প্যানিশ কোচ বিশ্ব ফুটবলে সুনাম অর্জন করেছেন দক্ষ কোচ হিসেবে।

Read More
Gareth Bale retire Breaking News Others Sports World 

গ্যারেথ বেলের অবসর ঘোষণা

সব ধরনের ফুটবল থেকে অবসর ঘোষণা গ্যারেথ বেলের । ২০২২ কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছিল ওয়েলস। মাত্র ১৬ বছর বয়সে ইপিএলের ক্লাব সাউদ্যাম্পটনের হয়ে নিজের কেরিয়ার শুরু করেন বেল । তিনি খেলেছেন টটেনহ্যামের হয়ে। এরপর ২০১৩ সালে রিয়ালে খেলতে এসেছেন। জয়ী হয়েছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগ। সম্প্রতি আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি-তে তিনি খেলছিলেন।

Read More
weather and 10 january Breaking News Others 

আজ আবহাওয়া

টানা শীতের দাপটে কাঁপছে সমগ্র উত্তর ভারত। কনকনে ঠান্ডা। মানুষের হয়রানি বেড়েছে। সঙ্গে রয়েছে ঘন কুয়াশার আবরণ। সকালের দিকে রেল,বিমান ও যান চলাচলে বিঘ্ন ঘটছে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে গিয়ে পথ দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে বায়ুদূষণের মাত্রা বাড়ছে।

Read More