রুপো জয়ী মিরাবাই চানু
চানুর রুপো। বিশ্ব ভারোত্তোলন চাম্পিয়নশিপে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জয়ী হলেন মিরাবাই চানু। কলম্বিয়ার বোগোতায় অনুষ্ঠিত টুর্নামেন্টে চিনা ভারোত্তোলক হু জিয়াহুকে হারালেন। উল্লেখ করা যায়,টোকিও অলিম্পিকে রুপো পেয়েছিলেন মিরাবাই।
চানুর রুপো। বিশ্ব ভারোত্তোলন চাম্পিয়নশিপে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জয়ী হলেন মিরাবাই চানু। কলম্বিয়ার বোগোতায় অনুষ্ঠিত টুর্নামেন্টে চিনা ভারোত্তোলক হু জিয়াহুকে হারালেন। উল্লেখ করা যায়,টোকিও অলিম্পিকে রুপো পেয়েছিলেন মিরাবাই।
হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোট গণনার সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি-কংগ্রেসের। ৬৮ আসন বিশিষ্ট বিধানসভায় ভোটগণনায় বেশ কিছুটা এগিয়ে কংগ্রেস। এই মুহূর্তে কংগ্রেস এগিয়ে ৩৯ টি আসনে। ২৬টি আসনে এগিয়ে বিজেপি। ৩টি আসনে অন্যান্যরা এগিয়ে। আপ কোনও আসন পাবে না,এমনই ইঙ্গিত মিলছে।
ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হাতছাড়া হল ভারতের। রোহিত ঝড় দেখা গেলেও শেষ রক্ষা হয়নি। ৫ রানে পরাজিত ভারত। ০-২ ফলাফলে পরাজিত হয়ে সিরিজ হারল রোহিত বাহিনী।
১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভা নির্বাচনে অব্যাহত গেরুয়া ঝড়। ২০২৪সালের লোকসভা নির্বাচনের আগে স্বস্তিতে ভারতীয় জনতা পার্টি।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর । প্রভাব পড়ার আশঙ্কা তামিলনাড়ু,পন্ডিচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। উপকূলে ঝড়ের সতর্কতা জারি । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত,সংযুক্ত আরব আমিরশাহীএই ঘূর্ণিঝড় “মান্দাস”-এর নামকরণ করেছে। জানা গিয়েছে, “মান্দাস” এর আরবি ভাষায় অর্থ হল- ভেলা।
আজঃ বৃহস্পতিবার ২১ অগ্রহায়ণ ১৪২৯; ই: ০৮ ডিসেম্বর ২০২২ তিরোধান দিবসঃচন্ডীদাস মালবাদল গুপ্ত তিথি: পূর্ণিমা; সকাল ০৮:২৫পর্যন্ত, পরে কৃষ্ণ প্রতিপদ;রোহিণী নক্ষত্র, দুপুর ১২:১০ পর্যন্ত, পরে মৃগশিরা নক্ষত্র;জন্মরাশি: বৃষ। সূর্যোদয়: ০৬:০৮/ সূর্যাস্ত: ০৪:৪৮(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৯:৪৪; রাত-০৯:৪৯ভাটা আরম্ভ:- দিন-০২:৩৪; রাত-০২:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডি. সে.।বাতাসে আপেক্ষিক…
বৃহস্পতিবার ২১ অগ্রহায়ণ ১৪২৯; ই: ০৮ ডিসেম্বর ২০২২ ♈/মেষ (Aries): ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে পারে, যা আর্থিকভাবে লাভবান করবে। প্রেমের উত্তেজনা প্রবল হতে পারে। সারাদিন কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হতে পারে।সন্ধ্যের দিকে বন্ধুরা আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে দিনটি উজ্জ্বল করে তুলবে। শুভ সংখ্যা: ৫ ♉/বৃষ (Taurus): ব্যক্তিগত সমস্যা…
একটানা ১৫ বছর দায়িত্বে থাকার পর দিল্লি পুরসভার দখল হারাল বিজেপি। আপ ঝড় সামলাতে পারল না পদ্মশিবির। পুরভোটে ১৩৪টি আসনে জয়ী হল কেজরিওয়ালের আম আদমি পার্টি। দিল্লির পুর নির্বাচনের ফলাফল:১৩৪টি ওয়ার্ডে জয়ী আম আদমি পার্টি। ১০৪টিতে জয় পেয়েছে বিজেপি। কংগ্রেস মাত্র ৯টি ওয়ার্ডে জয় পেল । পর পর ৩ বার দিল্লির পুরনিগম দখলে রেখেছিল ভারতীয় জনতা পার্টি। এবার আম আদমি পার্টির ঝড় সামলাতে সফল হল না।
স্মৃতি মান্ধানাদের ব্যাটিং কোচ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হৃষিকেশ কানিতকর।
কাতার বিশ্বকাপের শেষ আটের দিকে নজর রাখুন। দোহায় শেষ আটের লড়াইয়ে মুখোমুখি :