নববর্ষ ও চৈত্রসংক্রান্তিতে ঝড়বৃষ্টির আভাস হাওয়া অফিসের
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তিতে,এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তিতে,এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
বর্ধমানের সভায় আজ শুরু থেকেই বিজেপির জেতা নিয়ে চূড়ান্ত আত্ম বিশ্বাসী মোদি। “মাত্র চার দফা ভোট হয়েছে বাংলায়। এর মধ্যেই তৃণমূল সাফ হয়ে গিয়েছে।” এমনই মন্তব্য প্রধানমন্ত্রীর।
২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ১০ এপ্রিল ভোটদানের হারে সবচেয়ে উপরে রয়েছে কোচবিহার জেলা।
বারাসত ও স্বরূপনগরে হচ্ছে না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। প্রস্তুত নয় মাঠ এবং নিরাপত্তার কারণে আপাতত স্থগিত হয়েছে সভা।
বসিরহাটের জনসভা থেকে মমতাকে জবাব দিলেন অমিত শাহ। হিঙ্গলগঞ্জের সভায় শীতলকুচি কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তৃণমূল নেত্রী।
“শীতলকুচির গুলির ঘটনা নিন্দনীয়, পূর্ণাঙ্গ রিপোর্ট চাইছি”,এমনই দাবি করলেন অধীর চৌধুরী।
“বুলেটের বদলা চাই ব্যালটে, আমি রয়্যাল বেঙ্গল টাইগার”,রাজগঞ্জের সভা থেকে তীব্র হুঙ্কার তৃণমূল নেত্রীর।
নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন ।
৫ জনের মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। মাথাভাঙা কাণ্ডে দোষীদের শাস্তির আর্জিও জানালেন তিনি। বঙ্গে চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারের মাথাভাঙা ও শীতলকুচিতে গুলিতে মৃত্যু হয়েছে ৫ জনের।
“বিজেপি হারছে বলে গুলি করে মানুষ মারছে”, মাথাভাঙ্গার ঘটনায় তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কমিশন-বিজেপি।
চতুর্থ দফার ভোট। উত্তরবঙ্গ ছাড়াও রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায় ৷ কাল ৫ জেলার ৪৪ আসনে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। রাজ্যের বেশ কয়েকটি আসনগুলির দিকে নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। দেখে নিন একঝলক।