দেখে নিন পঞ্চম দফার ভোট গ্রহণ পর্বের আজ সারাদিন
আজ পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব। ৬ জেলায় ৪৫টি আসনে ভোটগ্রহণ চলে। বুথে কড়া নিরাপত্তা বলয় ছিল। করোনাকালে ভোট গ্রহণ কমিশনের কাছে ছিল রীতিমতো চ্যালেঞ্জ।
আজ পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব। ৬ জেলায় ৪৫টি আসনে ভোটগ্রহণ চলে। বুথে কড়া নিরাপত্তা বলয় ছিল। করোনাকালে ভোট গ্রহণ কমিশনের কাছে ছিল রীতিমতো চ্যালেঞ্জ।
পঞ্চম দফার ভোট। লোকসভার নিরিখে কোন আসন কার পক্ষে তা দেখে নেওয়া দরকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,ভোটের আবহাওয়া বদলেছে। জোরদার লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভোটপঞ্চমীতে হেভিওয়েট প্রাথী রয়েছেন অনেকেই।
পঞ্চম দফায় বহু হেভিওয়েট প্রার্থী। তৃণমূল-বিজেপি দুই শিবিরের লড়াইয়ে নজর থাকছে আম-জনতার।
উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে নির্বাচন হতে চলেছে। মোট আসন ৪৫টি।
সর্বদলীয় বৈঠক। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা পরিস্থিতি। এই নিয়ে উদ্বেগ বেড়েছে। এখনও বাকি ৪টি দফার নির্বাচন। এই আবহে আজ বেদী ভবনে নির্বাচন কমিশনের ডাকে বৈঠকে রাজ্যের সবকটি দল।
“সোনার বাংলা নয়, বিজেপি বাংলা ভাগের চেষ্টা করেছে”, মন্তব্য রাহুল গান্ধির। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ৪ দফা ভোট হয়ে যাওয়ার পর পঞ্চম দফায় প্রচারে রাজ্যে এলেন কংগ্রেস নেতা রাহুল।
২৪ ঘণ্টা প্রচারে নিষেধ ছিল। কমিশনের নিষেধাজ্ঞা কাটতেই প্রচার শুরু । বাংলার এই ভোটযুদ্ধকে পলাশির সঙ্গে তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আপত্তিকর মন্তব্যের জেরে নোটিশ নির্বাচন কমিশনের। সূত্রের খবর,মডেল কো়ড অব কন্ডাক্ট যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হল। তালিকায় বেশ কয়েকজন নেতৃত্ব।
একদিকে নিঃস্তব্ধ প্রতিবাদে তৃণমূল নেত্রী। অন্যদিকে দার্জিলিংয়ে পাহাড়ের উন্নয়নে সওয়াল অমিত শাহের।
রাত ৮টায় উঠে যাবে নিষেধাজ্ঞা। এরপরই জোড়া সভা তৃণমূল নেত্রীর। দলীয় সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আজ ৪টি জনসভা করার কথা ছিল ৷
মমতার প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের। অভিযোগ পাল্টা অভিযোগে সরব তৃণমূল-বিজেপি। জমি ছাড়তে নারাজ দু-পক্ষ। পঞ্চম দফা ভোটের আগে আরও সরগরম রাজ্য-রাজনীতি।