জন্মাষ্টমীতে কাউন্সিলর নির্মল দত্তের প্রয়াস
আমার বাংলা নিউজ ডেস্ক,নিজস্ব প্রতিনিধি : জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের ১০৮ টি নামে গাছ লাগানো হল সল্টলেকের ৩৮ নম্বর ওয়ার্ডের দত্তাবাদের বিভিন্ন জায়গায়।কাউন্সিলর নির্মল দত্তের প্রয়াসে এই গাছ লাগানো হয়।
প্রসঙ্গত,আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সল্টলেকের বহু গাছ।তারপর গাছ লাগানোও হচ্ছে। তবে আজ জন্মাষ্টমী বড় করে অনুষ্ঠান করা যাবে না করোনার কারণে।সেই কারণে আজকের দিনটিকে একটু অন্য রকম করে পালন করলেন বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর নির্মল দত্ত।কৃষ্ণের ১০৮ টি নামে ১০৮ টি গাছ লাগানো হল দত্তাবাদ এলাকা জুড়ে।

