খন্যানে ইটাচুনা-খন্যান অঞ্চল তৃণমূল কংগ্রেস-এর উদ্যোগে কর্মীসভা

WhatsApp Image 2020-08-11 at 7.41.03 PM

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা তত বাড়ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে,মঙ্গলবার হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ইটাচুনা-খন্যান অঞ্চল তৃনমূল কংগ্রেস-এর উদ্যোগে ও পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জীর নেতৃত্বে খন্যানে তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা অনুষ্ঠিত হল। সভায় উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ, তৃণমূল কংগ্রেসের পান্ডুয়া বিধানসভার চেয়ারম্যান সৈয়দ রহিম নবি,অঞ্চল সভাপতি সুব্রত মুখার্জি সহ ব্লক ও পঞ্চায়েত স্তরের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *