ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন
ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারত ২ – ০ গোলে লেবাননকে পরাজিত করে চ্যাম্পিয়ন হল। দেশের হয়ে ৮৭ তম গোল করলেন সুনীল ছেত্রী।
ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারত ২ – ০ গোলে লেবাননকে পরাজিত করে চ্যাম্পিয়ন হল। দেশের হয়ে ৮৭ তম গোল করলেন সুনীল ছেত্রী।
পি ভি সিন্ধুর বিদায়। শেষ আটে শ্রীকান্ত। জাকার্তায় ইন্দোনেশিয়া ওপেনে পরাজিত হলেন সিন্ধু। ফলাফল ১৮-২১, ১৬-২১। বিশ্বের দু-নম্বর চিনা তাইপের জু-ইংয়ের কাছে হারলেন তিনি। মোট ২৪ বার মুখোমুখি হয়ে ১৯ বার পরাজিত হলেন সিন্ধু।
বিশ্বকাপে কাতারের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা।
এবারের উইম্বলডন টেনিসে পুরস্কার অর্থের পরিমান বাড়ছে ১১ শতাংশ। আয়োজক সূত্রের খবর,এবার থেকে সিঙ্গলসে চ্যাম্পিয়ন পাবেন ২৪ কোটি টাকা। প্রতিযোগিতায় মোট পুরস্কার মূল্যের পরিমাণ প্রায় ৪৬৪ কোটি টাকা।
ইন্দোনেশিয়া সুপার ওয়ার্ল্ড টুর সুপার ১০০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় গ্রেগোরিয়া মারিস্কা তুনজুংকে পরাজিত করে প্রিকোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু।
আজ শুরু হচ্ছে ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা। মহিলাদের বিভাগে পি ভি সিন্ধু প্রথম রাউন্ডে খেলবেন। তিনি এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে খেলবেন ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিস্কার বিরুদ্ধে।
ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ হাজার রান পূর্ণ করলেন অজিঙ্ক রাহানে।
আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।