sudhirman cup and sindhu

বিদায় সিন্ধু-শ্রীকান্তের

টানা দুই পরাজয়ে বিদায় সিন্ধুদের। চলতি সুদিরমান কাপ ব্যাডমিন্টন থেকে বিদায় নিল ভারত। চিনা তাইপের পর মালয়েশিয়ার কাছে হারল ভারতীয় দল। দুই ব্যাডমিন্টন তারকা কিদম্বি শ্রীকান্ত ও পি ভি সিন্ধু হতাশ করলেন।

Read More
india one day ranking

আইসিসি ওয়ান-ডে ক্রমতালিকায় তিনে ভারত

আইসিসি-র একদিনের বিশ্ব ক্রমতালিকা প্রকাশ হল। এই মুহূর্তে তিন নম্বর স্থানে নামল ভারত।
১১৫ রেটিং পয়েন্ট পেল ভারতীয় ক্রিকেট দল। আইসিসি- যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। রেটিং পয়েন্ট ১১৮। দু-নম্বরে রয়েছে পাকিস্তান। পাক দলের রেটিং পয়েন্ট ১১৬।

Read More
sutting world cup

শুটিং বিশ্বকাপে সোনা সর্বজিৎ-দিব্যার

শুটিং বিশ্বকাপে সোনা দিব্যাদের। বাকুতে চলতি শুটিং বিশ্বকাপে ভারতকে সোনা এনে দিলেন দিব্যা টিএস ও সর্বজিৎ সিংহ জুটি। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ভারতীয় জুটি ১৬-১৪ ফলাফলে পরাজিত করলেন সার্বিয়ার দামির মিকেচ ও জোরানা অরুনোভিচকে।

Read More
yashasvi and ipl

আইপিএলে “যশস্বী”-র নজির

আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি “যশস্বী” -র । কেএল রাহুলের রেকর্ড ভাঙলেন যশস্বী জয়সওয়াল। আইপিএলে রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার নজির গড়লেন । মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করেন যশস্বী। এবার কেকেআরের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত অর্ধশতরান করলেন। উল্লেখ করা যায়, ইতিপূর্বে আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরান করেছিলেন কেএল রাহুল। তিনি ১৪ বলে অর্ধশতরান করেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী।ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ১৩ বলে হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন।

Read More
mritika and chess

জাতীয় অনূর্ধ্ব-১৭ দাবায় চ্যাম্পিয়ন মৃত্তিকা

জাতীয় অনূর্ধ্ব-১৭ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন মৃত্তিকা মল্লিক। ১১ রাউন্ডের ম্যাচে মৃত্তিকা ৯.৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলেন। উল্লেখ করা যায়, এই নিয়ে দ্বিতীয় বার জাতীয় সেরার সম্মান পেয়েছেন মৃত্তিকা।

Read More
fakhor jaman

আইসিসি-র মাস সেরা ক্রিকেটার ফখর জামান

মাস সেরা ফখর। আইসিসি-র এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সম্মান পেলেন পাকিস্তান দলের ক্রিকেটার ফখর জামান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। দুটি ম্যাচ জেতানো শতরানও করেছেন তিনি। তাঁর সঙ্গে সেরা হওয়ার দৌড়ে ছিলেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান ও শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সূর্য।

Read More
boxing and deepak

বিশ্ব বক্সিংয়ে শেষ আটে দীপক-নিশান্ত

তাসখন্দে চলতি বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় শেষ আটে পৌঁছলেন দীপক-নিশান্ত। ভারতের দীপক ভোরিয়া পুরুষদের ৫১ কেজি বিভাগে ৫-০ ফলাফলে পরাজিত করেছেন চিনের ঝ্যাং জিয়ামাওকে।

Read More
boxing and narendra

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ : কোয়ার্টার ফাইনালে নরেন্দ্র

পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ভারতের নরেন্দ্র বেরওয়াল। শেষ ষোলোয় পৌঁছলেন গোবিন্দ সাহানি ও দীপক কুমার। গতবার এই প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে শেষ করেছিলেন নরেন্দ্র। ৯১ কেজির বেশি ওজন তুলে তিনি পরাজিত করলেন তাজিকিস্তানের মহম্মদ অবরোরিডিনভকে।

Read More