rabichandan and icc Breaking News Others Sports World 

শীর্ষে রবিচন্দন : উত্তরণ কোহলির

ফের শীর্ষে রবিচন্দন অশ্বিন। উত্তরণ ঘটল বিরাট কোহলির। আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে অসাধারণ বোলিংয়ের সুবাদে আইসিসি টেস্ট বোলিং তালিকায় এক নম্বরে উঠে এলেন। ৮৬৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। দু-নম্বরে নেমে গিয়েছেন ইংল্যান্ডের জেমস আন্ডারসন।

Read More
fifa and world cup 2026 Breaking News Others Sports World 

২০২৬ বিশ্বকাপে ৪৮ দল : ম্যাচ সংখ্যা ১০৪

২০২৬ ফুটবল বিশ্বকাপে ৪৮টি দল। ম্যাচ সংখ্যা ১০৪টি। ফিফা সূত্রে এ খবর জানানো হয়েছে। ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চলেছে আমেরিকা,মেক্সিকো ও কানাডা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা সূত্রে আরও জানানো হয়েছে,প্রথাগত ১২টি গ্রূপের পরিবর্তে থাকবে ১৬টি গ্রুপ। প্রত্যেক গ্রুপে থাকবে ৩টি করে দল। প্রত্যেক গ্রুপের প্রথম দুটি দলের সঙ্গে ৮টি সেরা তৃতীয় স্থানাধিকারী দল খেলবে শেষ ১৩ পর্বে।

Read More
fiji womens team Breaking News Others Sports World 

প্রথম জয়ের স্বাদ

আইসিসি বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেটের প্রসার বাড়াতে চেষ্টা করছে। ২০১৯ সাল থেকে ফিজির মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে যাত্রা শুরু করে। টানা ১৯টি ম্যাচে পরাজিত হয় দেশটি। হারের লজ্জার রেকর্ড গড়ে ফিজি। শেষ পর্যন্ত প্রথম জয় পেল ফিজির মহিলা দল। আইসিসি ক্রিকেট প্রসারে বেশ কিছু দেশ উন্নতিও করছে। ক্রিকেট বিশ্ব মানচিত্রে কয়েক বছর পূর্বে ছোট্ট দেশ ফিজির নাম উঠে এসেছিল। এই দেশটির পুরুষ ক্রিকেট দল অনেকদিন ক্রিকেট খেলছে। এবার ফিজির মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক আসরে প্রথম জয়ের স্বাদ পেল।

Read More
india and austrelia 4th test Breaking News Others Sports 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

আহমেদাবাদ টেস্ট ড্র হওয়ার অপেক্ষা। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টিকিট পাকা করে ফেলল ভারতীয় ক্রিকেট দল। ক্রাইস্ট চার্চে প্রথম টেস্টে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে পরাজিত করতেই ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে গেল। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের পঞ্চম দিনে আহমেদাবাদের উইকেটে বল ঘুরবে বলে প্রত্যাশা করা হয়েছিল। শেষ দিনেও দুর্দান্ত ব্যাটিং করল অস্ট্রেলিয়া।

Read More
doha and prithiraj Breaking News Others Sports World 

দোহায় শর্টগান বিশ্বকাপে ব্রোঞ্জ পৃথ্বিজুটির

দোহায় আইটিটিএফ শর্টগান বিশ্বকাপে ব্রোঞ্জ জয়ী হলেন ভারতের পৃথ্বিরাজ টোডিয়ামান ও শ্রেয়সী সিংহ জুটি। মিক্সড টিম ইভেন্টের ফাইনালে এই জুটি ১৪২ পয়েন্ট অর্জন করে। পুরুষদের ব্যক্তিগত শর্টগান ইভেন্টে ব্রোঞ্জ জয়ী হন পৃথীরাজ।

Read More
birat and amedabad Breaking News Others Sports 

আহমেদাবাদ টেস্টে বিরাট বিক্রম

আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনে ম্যাচের রাশ ভারতের দিকে । এই মুহূর্তে ম্যাচের ফলাফল: অস্ট্রেলিয়া ৪৮০ ও ৩-০। ভারত৫৭১(১৭৮.৫) । আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫ তম শতরান করেন বিরাট কোহলি। শুভমান গিলের পর বিরাট কোহলির অনবদ্য শতরান। প্রায় ২ দিন ধরে ব্যাটিং করার পর আহমেদাবাদ টেস্টের রাশ অনেকটাই নিজেদের হাতে নিয়েছে ভারতীয় দল।

Read More
subhaman and century Breaking News Others Sports 

আমেদাবাদে অনবদ্য গিল

একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি ছিল। টি টোয়েন্টি ম্যাচেও সেঞ্চুরি ছিল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধেও সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল। আমেদাবাদে চতুর্থ টেস্টে তৃতীয় দিনে সেঞ্চুরি করলেন তিনি। রাহুলের পরিবর্তে তাঁকে দলে নেওয়া হয়। ম্যারফির বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন শুভমন।

Read More
aswin amedabad test Breaking News Others Sports World 

রানের পাহাড়ে অস্ট্রেলিয়া : চাপ কাটানোর লড়াই ভারতের

খোয়াজা-গ্রিন জুটিতে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। আহমেদাবাদ টেস্টে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার থেকে ৪৪৪ রানে পিছিয়ে ছিল ভারতীয় দল। বিনা উইকেটে ৩৬ রান তোলে ভারত। টেস্টে আবারও ৫ উইকেট দখল করেছেন রবি চন্দন অশ্বিন। টেস্টে প্রথম শতরান করলেন গ্রিন। তিনি ১৭০ বলে ১১৪ রান করেছেন। ৪২২ বল খেলে ১৮০ রান করে আউট হয়েছেন খোয়াজা। ভারতের সামনে রান তুলে চাপ কাটানোর লড়াই।

Read More
ekta and record Breaking News Others Sports 

নতুন এশীয় রেকর্ড একতার

দুবাই বিশ্ব প্যারা আথলেটিক্স গ্রাপি থেকে ৬টি পদক জয়ী হল ভারত। ৪টি রুপো ও ২টি ব্রোঞ্জ পেয়েছে ভারত। একতা ভায়ান বিশ্ব প্যারা আথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করলেন এশীয় রেকর্ড গড়ে। তিনি মহিলাদের ক্লাব এফ-৫১ বিভাগে ৬তম স্থান পেলেও ১৭.২০ মিটার স্কোর করে নতুন এশীয় রেকর্ড গড়েছেন। যার সুবাদে বিশ্ব প্যারা আথলেটিক্স প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন ৩৭ বছর বয়সী একতা।

Read More