বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:আহমেদাবাদ টেস্ট ড্র হওয়ার অপেক্ষা। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টিকিট পাকা করে ফেলল ভারতীয় ক্রিকেট দল। ক্রাইস্ট চার্চে প্রথম টেস্টে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে পরাজিত করতেই ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে গেল। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের পঞ্চম দিনে আহমেদাবাদের উইকেটে বল ঘুরবে বলে প্রত্যাশা করা হয়েছিল। শেষ দিনেও দুর্দান্ত ব্যাটিং করল অস্ট্রেলিয়া। পঞ্চম দিনের চা বিরতি পর্যন্ত অস্ট্রলিয়ার স্কোর দাঁড়িয়েছে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান। (ছবি: সংগৃহীত)

