ইংল্যান্ড ৩-০ ফলাফলে হারাল নিউজিল্যান্ডকে
নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে পরাজিত করল ইংল্যান্ড। ফলাফল ৩-০। এই জয়ের পর অধিনায়ক বেন স্টোকস তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন,দলের এই আগ্রাসনের তীব্রতা ভারতের বিরুদ্ধেও জারি থাকবে।
Read Moreনিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে পরাজিত করল ইংল্যান্ড। ফলাফল ৩-০। এই জয়ের পর অধিনায়ক বেন স্টোকস তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন,দলের এই আগ্রাসনের তীব্রতা ভারতের বিরুদ্ধেও জারি থাকবে।
Read Moreডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ রানে জয়ী হল ভারত। দারুন লড়াই দিল আয়ারল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল: ভারত ২২৫-৭(২০) ও আয়ারল্যান্ড ২২১-৫ (২০)। ম্যাচ সেরা হয়েছেন দীপক হুডা।
Read Moreতীরন্দাজি বিশ্বকাপে রুপো জয় ভারতের। মহিলাদের রিকার্ভ বিভাগে রুপো পেলেন দীপিকা কুমারী,অঙ্কিতা ভকত ও সিমরণজিৎ কৌররা। অল্পের জন্য সোনা হাতছাড়া হল ভারতের। চিনা তাইপের কাছে দীপিকারা পরাজিত হয়েছেন ৫-১(৫৩-৫৬,৫৬-৫৬ ও ৫৩-৫৬)ফলাফলে।
Read More১৯৮৩ সালের ২৫ জুন। কপিলদেবের নেতৃত্বে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করে ভারত। ইংল্যান্ডের লর্ডসে আয়োজন হয়েছিল ফাইনাল। ভারত পরাজিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ-কে। এই ম্যাচে ভারত ৪৩ রানে জয়ী হয়।
Read Moreলিওনেল মেসি দিয়েগো মারাদোনার পর লাতিন আমেরিকা ও বিশ্ব ফুটবলে অন্যতম একটি নাম। ১৯৮৭সালের ২৪ জুন তাঁর জন্ম। আর্জেন্টিনার রোজারিওতে জন্ম। মেসি ইতালিয়ান বংশোদ্ভূত একটি মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন। তাঁর পিতা একটি ফ্যাক্টরিতে কাজ করতেন।
মেসিকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক তিনি। ৭ বার
ব্যালন -ডিঅর ও ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন-শু জেতার কৃতিত্ব অর্জন করেছিলেন মেসি। তাঁর ড্রিবলিং ও জাদুকরী ফ্রি-কিক ফুটবলপ্রেমীদের মন জয় করেছে।
এশীয় ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে পদক সংখ্যা বাড়ছে ভারতের।
Read Moreআইসিসি ওয়ান-ডে ক্রিকেট রাঙ্কিং তালিকায় ৬ নম্বরে নেমে গেলেন ঝুলন গোস্বামী। বাংলার এই পেস বোলারের রেটিং পয়েন্ট ৬৬৩। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি একেলস্টোন। অন্যদিকে ব্যাটিং বিভাগে ৮ নম্বর স্থান ধরে রেখেছেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ও ওপেনার স্মৃতি মান্থানা।
Read Moreসিরিজ জয়ী হল শ্রীলঙ্কা। ৩০ বছরের ইতিহাসে এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়াকে পরাজিত করল লঙ্কাবাহিনী। রীতিমতো ঘরের মাঠে হারাল শ্রীলঙ্কা। ৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে শ্রীলঙ্কা। চতুর্থ ওয়ান-ডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তোলে ২৫৮ রান। চরিত আসালাঙ্কা ১১০ রান করেছেন। অন্যদিকে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তোলে ২৫৪ রান।
Read Moreএফআইএইচ প্রো লিগে আর্জেন্টিনার কাছে ২-৩ গোলে পরাজিত হল ভারতীয় মহিলা হকি দল। গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন সালিমা টেটে । পরবর্তী সময়ে তিন গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা।
Read Moreতৃতীয় ওয়ান ডে-তে অস্ট্রেলিয়াকে পরাজিত করল শ্রীলঙ্কা। ৬ উইকেটে জয়ী হয়েছে লঙ্কাবাহিনী। ৫ ম্যাচের সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে গেল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড অপরাজিত ৭০ রান করেন .অধিনায়ক আরন ফিঞ্চ ৬২ রান করেছেন। প্রত্যুত্তরে ৪৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান তুলে ম্যাচ জয়ী হয় শ্রীলঙ্কা।
Read More