messi and birthdayBreaking News Others Sports World 

লিওনেল মেসি-র জন্মদিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লিওনেল মেসি দিয়েগো মারাদোনার পর লাতিন আমেরিকা ও বিশ্ব ফুটবলে অন্যতম একটি নাম। ১৯৮৭সালের ২৪ জুন তাঁর জন্ম। আর্জেন্টিনার রোজারিওতে জন্ম। মেসি ইতালিয়ান বংশোদ্ভূত একটি মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন। তাঁর পিতা একটি ফ্যাক্টরিতে কাজ করতেন।

মেসিকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক তিনি। ৭ বার
ব্যালন -ডিঅর ও ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন-শু জেতার কৃতিত্ব অর্জন করেছিলেন মেসি। তাঁর ড্রিবলিং ও জাদুকরী ফ্রি-কিক ফুটবলপ্রেমীদের মন জয় করেছে।

মেসির বাবা ও মা এক সময় আর্জেন্টিনা ছেড়ে স্পেনে চলে এসেছিলেন। মেসিকে স্পেনের জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয়। মেসি সেই প্রস্তাব খারিজ করেছিলেন। মেসির স্বপ্ন ছিল দেশের হয়ে আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে খেলা। ২০০৫ সালে স্পেনের নাগরিকত্ব পেয়েছেন তিনি। মেসির বার্সেলোনা ও আর্জেন্টিনার জার্সির নম্বর ১০। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

Related posts

Leave a Comment