Category: Sports
আজ আইপিএলে নজর
আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা ৫বার ৫০০ র ওপরে রান করার নজির রয়েছে কে এল রাহুলের। এবার নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টদের দায়িত্ব নিয়েছেন রাহুল। ব্যাটে হাতে ধারাবাহিক রানও পাচ্ছেন আইপিএলে।
৭ উইকেটে জয়ী গুজরাট
ক্রিকেট নন্দনকানন ইডেন গার্ডেন্সে আইপিএলে ৭ উইকেটে জয়ী হল গুজরাট টাইটান্স। পরাজিত রাজস্থান রয়্যালস। ম্যাচ সেরা হয়েছেন ডেভিড মিলার। তিনি ৩৮ বলে অপরাজিত ৬৮ রান করেছেন।
ঝলমলে ইডেন : দুপুরে আঁধার : আইপিএল উন্মাদনা
কলকাতায় আইপিএল ম্যাচ। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উন্মাদনা। আলো ঝলমলে ইডেন গার্ডেন্স। দুপুরে আকাশ আঁধার করে নামল বৃষ্টি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে লিটনের সেঞ্চুরি
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথমদিনে বাংলাদেশের স্কোর দাঁড়াল ২৭৭-৫। সেঞ্চুরি করলেন লিটন দাস। তিনি ১৩৫ রান করেছেন। মুশফিকুর রহিম ১১৫ রানে খেলছেন। শুরুর দিকে ২৪রানে ৫ উইকেট চলে যায় বাংলাদেশের।
নয়া বিশ্বরেকর্ড টিটমাসের
সাঁতারে নতুন রেকর্ড। সাঁতারের ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে নয়া বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার আরিয়ান টিটমাস। সিডনিতে অস্ট্রেলীয় চ্যাম্পিয়নশিপে তিনি ভেঙে দিলেন কেটি লেডেকির রেকর্ড। টিটমাস ৩ মিনিট ৫৬.৪০ সেকেন্ডে এই নজির গড়েছেন।
আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফা
১৯০৪ সালের ২১ মে-র ঘটনা। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল আসোসিয়েশন বা ফিফা গঠিত হয়েছিল। বর্তমানে ২১১টি জাতীয় সংস্থা ফিফার সদস্য দেশ। এর সদর দফতর অবস্থিত সুইজারল্যান্ডের জুরিখ শহরে।
সাঁতারে নয়া বিশ্বরেকর্ড
সাঁতারে নতুন বিশ্বরেকর্ড। অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাক স্টাবলটি কুক পুরুষদের ২০০মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগে বিশ্বরেকর্ড গড়েছেন। অস্ট্রেলীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে তিনি সময় নিয়েছেন ২ মিনিট ০৫.৯৫ সেকেন্ড। তিনি রেকর্ড ভাঙলেন ২০১৯ সালে গড়া রাশিয়ার আ
বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন
ইস্তানবুলে ৫-০ ফলাফলে জয়ী হয়ে বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন নিখাত জারিন। মহিলাদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে পঞ্চম ভারতীয় হিসাবে সোনা জিতে নজির গড়লেন নিখাত।
আইপিএলে ফর্মে বিরাট : জয়ী আরসিবি
আইপিএলে ৮ উইকেটে জয়ী হল আরসিবি। ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। তিনি ৫৪ বলে ৭৩ রান করেছেন। এই ম্যাচের ফলাফল: গুজরাট টাইটান্স-১৬৮-৫ (২০)। আরসিবি-১৭০-২(১৮.৪) ।
