budget and sports

বাজেটে ক্রীড়াক্ষেত্রে রেকর্ড বরাদ্দ

রেকর্ড বরাদ্দ বাজেটে। ক্রীড়াক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য রেকর্ড বরাদ্দ করেছে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট -২০২৩ পেশ করার সময় জানিয়েছেন,ক্রীড়াক্ষেত্রে মোট ৩৩৯৩ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যা এখনও পর্যন্ত সর্বাধিক।

Read More
reid resigns

ইস্তফা গ্রাহাম রিডের

ভারতীয় পুরুষ হকি দলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্রাহাম রিড। হকি সংস্থার সভাপতি দিলীপ তিরকে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। ওড়িশায় দেশের মাটিতে বিশ্বকাপ হকি প্রতিযোগিতা থেকে ভারত ছিটকে যাওয়ার পরই তাঁর এই সিদ্ধান্ত।

Read More
general knowledge

জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর।

Read More
bookfair and 46th

শুভারম্ভ ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা

আজ থেকে শুরু হতে চলেছে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি-স্পেন। ঘোষণা অনুযায়ী জানা যায়,এ বছর কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকার কথা স্পেনের রাষ্ট্রদূতদেরও। ভারতে স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিদাও ডমিনিকস ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে স্পেনের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রকের আধিকারিকদের।

Read More
sania and retire

সফল সানিয়ার টেনিস জীবনের সমাপ্তি

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে হার সানিয়া মির্জা ও রোহন বোপান্নার।
এই জুটি স্ট্রেট সেটে ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে হারলেন। ফলাফল: ৬-৭ (২-৭) ও ২-৬ । বিদায় বেলায় সানিয়ার চোখে জল দেখা গেল। উল্লেখ্য,মেলবোর্নে ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে টেনিসে যাত্রা শুরু করেছিলেন সানিয়া মির্জা। সেই তরুণী এখন ৩৬ বছর বয়সী। ভারতীয় টেনিস “কুইন” তকমাটা নিজের নামে করে নিতে সক্ষম হয়েছেন সানিয়া। সেই মেলবোর্নের মাঠেই টেনিস জীবনের সমাপ্তি ঘটালেন।

Read More
india win newziland

অপ্রতিরোধ্য ভারত সিরিজ জয়ী

ইন্দোরে জয় ও রানের বন্যা ভারতের। ৯০ রানে জয় পেল ভারত। পরাজিত নিউজিল্যান্ড। ফলাফল: ৩-০। বিশ্বকাপ শুরুর আট মাস আগে এই জয় অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে ভারতকে। ম্যাচের ফলাফল: ভারত ৩৮৫-৯ (৫০) নিউজিল্যান্ড ২৯৫(৪১.২) । ম্যাচ সেরা হয়েছেন শার্দুল ঠাকুর। রোহিত শর্মা ও শুভমন গিলের দুরন্ত শতরান। রোহিত ৮৫ বলে ১০১ রান করেছেন। শুভমন ৭৮ বলে ১১২ রান করলেন। একদিনের ম্যাচে ৩০ তম শতরান করলেন রোহিত। অপ্রতিরোধ্য ভারত সিরিজ জিতল।

Read More
oscer and shaunak

অস্কার মঞ্চে শৌনকের ছবি

অস্কার মঞ্চে বাঙালির ছবি। শৌনক সেনের ছবি “অল দ্যাট ব্রিদস” মনোনীত হল অস্কারের তথ্যচিত্র বিভাগে ৷ একাধিক মঞ্চে প্রশংসিত ছবি “অল দ্যাট ব্রিদস”৷ আহত পাখিদের উদ্ধার করা ও চিকিৎসা করা সহ পক্ষী উদ্ধারের জীবন যাপন নিয়েই নির্মিত হয়েছে এই ছবিটি ৷ আন্তর্জাতিক মানচিত্রে ছবিটি প্রশংসাও পেয়েছে ৷ অস্কারের ডকুমেন্টারি ফিচার বিভাগে এবার এই ছবি মনোনয়ন পেল ৷

Read More
white card pratugal ledge

বিশ্ব ফুটবলে সাদা কার্ড

বিশ্ব ফুটবল ইতিহাসে এই প্রথম সাদা কার্ড দেখানো হল। এই অভিনব ঘটনাটি ঘটল পর্তুগাল মহিলা লিগে। ফুটবল মাঠে লাল কার্ড ও হলুদ কার্ড দেখানোর রীতি রয়েছে। তবে সাদা কার্ড দেখানোর বিষয়ে অবাকই হতে হয়। স্পোর্টিং লিসবন বনাম বেনফিকার ম্যাচে এই ঘটনা ঘটল। ৩-০ গোলে বেনফিকা এগিয়ে যাওয়ার পর স্পোর্টিং লিসবন দলের এক সমর্থক গ্যালারিতে অসুস্থ হয়ে পড়লে দুই দলের চিকিৎসকরা ছুটে যান অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলতে। মূলত তাঁদের সম্মানে রেফারি পকেট থেকে সাদা কার্ড বের করে দেখান।

Read More
andre hepburn

অভিনেত্রী অড্রে হেপবার্নের প্রয়াণ দিবস

হলিউডের সর্বকালের সেরা সুন্দরী ও ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ১৯৯৩ সালের ২০ জানুয়ারি তাঁর প্রয়াণ হয়। “মাই ফেয়ার লেডি” নামে তিনি পরিচিত ছিলেন। “রোমান হলিডে”-তে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব ও বাফটা সম্মানে সম্মানিত হয়েছেন। এই বিশিষ্ট অভিনেত্রীর নামে লাস ভেগাসে একটি রাস্তার নামকরণ করা হয়।

Read More