carlos-iga Breaking News Others Sports World 

শীর্ষ বাছাই কার্লোস-ইগা

কুইন্স ক্লাব টেনিসে চ্যাম্পিয়ন হয়ে কার্লোস আলকারাজ বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে উঠে এলেন। এবার উলম্বলডনে তিনি নামতে চলেছেন শীর্ষ বাছাই হয়ে। দ্বিতীয় বাছাই হিসেবে খেলবেন সার্বিয়ার তারকা নোভাক জকোভিচ। তৃতীয় বাছাই রাশিয়ান দানিল মেদভেদেভ। চতুর্থ বাছাই ক্যাসপার রুদ এবং পঞ্চম বাছাই স্টেফানোস চিচিপাস। অন্যদিকে মহিলাদের শীর্ষ বাছাই ইগা সিয়োনটেক।

Read More
india and football ranking Breaking News Others Sports World 

ফিফা রাঙ্কিংয়ে একশোয় ভারত

২০২৩ সালে ফুটবলে ভারতের উল্লেখযোগ্য পারফরম্যান্স। সেই নিরিখে ভারতীয় ফুটবল দল ৫ বছর পর আবারও ফিফা রাঙ্কিংয়ে প্রথম একশোয় স্থান করল। ২০১৮ সালের ১৫ মার্চের পর প্রথম একশোতে পৌঁছল সুনীল ছেত্রীরা। ৫ বছর পূর্বে ৯৯তম স্থানে ছিল ভারতীয় ফুটবল দল। এই মুহূর্তে ১১৭ তম স্থান থেকে ১০০-তে জায়গা করেছে ভারত। চলতি বছর ২০২৩ সালে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে ভারতীয় ফুটবল দল। তারমধ্যে সবকটিতেই অপরাজিত সুনীল ছেত্রীর ভারত।

Read More
weather 29 june Breaking News Others World 

আবহাওয়ার খবর

জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বেড়ে যাওয়ার ইঙ্গিত। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির কথা বলা হয়েছে।

Read More
arati holla maini Breaking News Others World 

রাষ্ট্রপুঞ্জের বিশেষ পদে আরতি

আরতি হোল্লা মাইনি রাষ্ট্রপুঞ্জের গুরুদায়িত্বে। ভারতীয় বংশোদ্ভুত উপগ্রহ বিশেষজ্ঞ আরতি রাষ্ট্রপুঞ্জের মহাকাশ বিষয়ক দফতরের ডিরেক্টর হলেন। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁকে এই পদে নিযুক্ত করলেন। এই পদে আসীন ছিলেন ইতালির সিমোনেত্তা দি পিপ্প। লন্ডনের কিংস কলেজে আইন নিয়ে স্নাতক স্তরে পড়াশুনার পর এইচইসি প্যারিস থেকে এমবিএ করেছেন ব্রিটিশ নাগরিক আরতি হোল্লা মাইনি।

Read More
died john Breaking News Education Others World 

জন গুডএনাফের প্রয়াণ

প্রয়াণ হল আমেরিকান বিজ্ঞানী জন গুডএনাফের। ২০১৯ সালে ৯৭ বছর বয়সে রসায়নে নোবেল পেয়েছিলেন। লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। অস্টিনের এক বৃদ্ধাশ্রমে তিনি প্রয়াত হয়েছেন বলে জানা যায়।

Read More
wimbledon prize Breaking News Others Sports World 

উইম্বলডন টেনিসে পুরস্কার

এবারের উইম্বলডন টেনিসে পুরস্কার অর্থের পরিমান বাড়ছে ১১ শতাংশ। আয়োজক সূত্রের খবর,এবার থেকে সিঙ্গলসে চ্যাম্পিয়ন পাবেন ২৪ কোটি টাকা। প্রতিযোগিতায় মোট পুরস্কার মূল্যের পরিমাণ প্রায় ৪৬৪ কোটি টাকা।

Read More
turner died Breaking News Entertainment Others World 

টিনা টার্নারের প্রয়াণ

কুইন অফ রক এন রোল গায়িকা টিনা টার্নারের প্রয়াণ। সুইজারল্যান্ডের জুরিখে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৩৯ সালের ২৬ নভেম্বর তাঁর জন্ম। টেনেসির নাটবুশে তিনি জন্মেছিলেন। টিনা টার্নারের গানের ১৮০ লক্ষের বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। ১২টি গ্র্যামি পুরস্কারে সম্মানিত হয়েছেন কুইন অফ রক এন রোল।

Read More