child and marriageBreaking News Others 

বাল্য বিবাহ : কেন্দ্রীয় সমীক্ষা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বঙ্গে বাল্য বিবাহের হার বাড়ছে। সমীক্ষা রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় পরিবার ও স্বাস্থ্য পরিষেবা মন্ত্রকের সমীক্ষায় এই চিত্র তুলে ধরা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর ,পূর্ব বর্ধমান,হাওড়া ও হুগলির মতো জেলায় উদ্বেগজনক এই তথ্য সামনে এসেছে। ২০১৯ সালের কেন্দ্রীয় সমীক্ষায় উল্লেখ করা হয়েছে,বাংলায় ২৪-২৫ বছরের মেয়েদের মধ্যে ৪১.৬ শতাংশের বিবাহ হয়েছে ১৮ বছরের কম বয়সে।

উল্লেখ করা যায়,২০১৫ সালের সমীক্ষার পরিসংখ্যানও একই রকম উদ্বেগের ছিল। সেই সমীক্ষার তুলনায় এই হার ৩ শতাংশ বেড়ে গিয়েছে। তবে ইউনিসেফ সূত্রে জানানো হয়,বাল্য বিবাহ রোধে তৎপরতা বেশি পশ্চিমবঙ্গে। পাশাপাশি রাজ্যের শিশু ও নারী কল্যাণমন্ত্রী শশী পাঁজা এ প্রসঙ্গে জানিয়েছেন,সব রাজ্যে সব তথ্য রিপোর্ট হয় না। আমরা পুরো তথ্য রিপোর্ট করি। বাল্য বিবাহ রোধে কাজ করে চলেছি। (ছবি: সংগৃহীত )

Related posts

Leave a Comment