candidate and chiranjitOthers Politics 

বারাসাতে হ্যাটট্রিক করতে চান চিরঞ্জিত

আমার বাংলা নিউজ ডেস্ক,নিজস্ব প্রতিনিধি: চিরঞ্জিত চক্রবর্তী তৃতীয় বারের জন্য বারাসাত বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন। বারাসাত পৌরসভায় সাংবাদিক বৈঠকওকরলেন। অনুপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একটা অংশ। উল্লেখযোগ্য অনুপস্থিত মুখগুলির মধ্যে রয়েছেন তৃণমূল কো অর্ডিনেটর নারায়ণ গোস্বামী ও পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখার্জী।আজ তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তিনি হ্যাটট্রিক করতে চলেছেন। পাশে চান সবাইকে, যাঁরা বারাসাতে টিকিটের দাবিদার ছিলেন অথচ মনোনীত হন নি। তাঁদেরও পাশে চান ।

তৃণমূল প্রার্থী মনে করেন, স্থানীয় না হওয়া তাঁর বিরুদ্ধে কোনও ইস্যু হিসেবে কাজ করবে না। কারণ হিসাবে বলেন, স্থানীয় মানুষের কোনও কাজ বিগত দশ বছরে আটকে থাকে নি । অধিকাংশ কাজ বিগত দশ বছরে হয়ে গিয়েছে, সামান্য কাজ বাকি রয়েছে, তাও হয়ে যাবে । আগামী ৫ বছর মানুষের সেবা করতে পারবেন, আশাবাদী চিরঞ্জিত । তিনি বহিরাগত নন দাবিও করলেন। হ্যাটট্রিক করতে হলে আগে নিজের দলের সবাইকে নিয়ে একজোট হয়ে লড়তে হবে । নির্বাচনের শুরুতেই আসরে নামলেন অভিনেতা- প্রার্থী।

Related posts

Leave a Comment