কোল ইন্ডিয়া সৌরবিদ্যুৎ উৎপাদনে নামতে চলেছে

Coal India

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সৌরবিদ্যুৎ উৎপাদনে কোল ইন্ডিয়া। সূত্রের খবর, নতুন বছরেই সৌরবিদ্যুৎ উৎপাদনে নামতে চলেছে কোল ইন্ডিয়া (সিআইএল)। পশ্চিম বর্ধমানের ঝাঁকরা খনি পরিদর্শনে এসে এমনটাই জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল। এক্ষেত্রে তাঁর দাবি, দূষণ রোধে একের পর এক পরিবেশবান্ধব পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সিআইএল। তাই সৌরবিদ্যুৎ উৎপাদনে নামার এই পরিকল্পনা। নতুন বছরেই নির্মাণ কাজ শুরু হবে।

কয়লা মন্ত্রক সূত্রের খবর, কোল ইন্ডিয়াকে নেট-জিরো এমিশনস (নির্গমন শূন্য) সংস্থা হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। সেই মতোই এগিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখ করা যায়, সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পরিবেশবান্ধব হয়ে উঠবে সংস্থাটি। এরফলে দূষণও কমবে। এক্ষেত্রে আরও জানা যায়, দেশে অচিরাচরিত শক্তির জোগান বাড়ায় কমবে কয়লার উপর নির্ভরশীলতা। প্রসঙ্গত, বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল থেকেও রেহাই পারে কোল ইন্ডিয়া। সিআইএল সূত্রে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। খনির বড় বড় ভবনের ছাদে এবং পড়ে থাকা ফাঁকা জায়গায় সোলার প্যানেল বসানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *