করোনা পরীক্ষার কিট দুই বাঙালি বিজ্ঞানীর হাত ধরে

Corona Kit

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কম ব্যয়ে ও কম সময়ে করোনা পরীক্ষার কিট বানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন ইনস্টিটিউট অব জেনোমিস্ক এবং ইন্টিগ্রেটিভ বায়োলজির দুই বাঙালি বিজ্ঞানী সৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী। সূত্রের খবর, এবার সেই কিটকে বাণিজ্যিকভাবে বাজারে আনার প্রস্তুতি হিসেবে সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধল টাটা সন্স। মউ স্বাক্ষরের পর টাটা সন্স সূত্রে জানানো হয়েছে, দেশে করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে দ্রুত বাণিজ্যিকভাবে ওই কিট আনা হবে। উল্লেখ্য, চিন থেকে আসা অ্যান্টিবডি কিট বাতিল হয়েছে। আরটি পিসিআর কিটের জন্য ভারত বিদেশের উপর নির্ভরশীল। এক্ষেত্রে পরীক্ষাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। জানা গিয়েছে, দুই বাঙালি বিজ্ঞানীর কিটে ফল জানা যাবে ১ ঘন্টায়। খরচ মাত্র ৫০০ টাকার মতো। দেশীয় প্রযুক্তির এই কিট-এর নাম সংক্ষেপে “ফেলুদা”। এটি সত্যজিৎ রায়ের শতবর্ষে দুই বাঙালির শ্রদ্ধার্ঘ্য বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *