রাজা রামমোহন সরণিতে করোনা আক্রান্ত, নির্বিকার প্রশাসন

Snapshot_1

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: কলকাতার রাজা রামমোহন সরণি এলাকার একটি ফ্ল্যাটে করোনা রোগীর হদিশ পাওয়া গেল। স্থানীয় সূত্রে খবর, রাজা রামমোহন সরণি এলাকার একটি ফ্ল্যাটে মোহন মল্লিক (৭১) নামে এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ওই ফ্ল্যাটে ১২টি রুম রয়েছে। ওই ১২টি রুমে মোট ৪০ জন পরিবার থাকেন। এই ঘটনার পর ওই ৪০টি পরিবার আতঙ্কিত।

ফ্ল্যাটের বাসিন্দারা অভিযোগ করে জানিয়েছেন, আমাস্ট্রিট থানায় ফোন করা হয়, পাশাপাশি ফোন করা হয়েছে কলকাতা কর্পোরেশন, কাউন্সিলর তথা ব্যুরো চেয়ারম্যানকেও। তবে ফল কিছুই হয়নি। দেখা মেলেনি কারও। এক্ষেত্রে ফ্ল্যাটের বাসিন্দাদের আরও অভিযোগ, যে ৪০টি পরিবার এখানে বসবাস করে তাঁদের সুরক্ষার দায়-দায়িত্ব কে নেবে। কোনও স্যানিটাইজিংয়ের ব্যবস্থা নেই। ফ্ল্যাটে ছোট ছোট বাচ্চা ও বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন। সম্পূর্ণ ফ্ল্যাটটি করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকছে। প্রশাসনের এদিকে কোনও হুশ নেই।

অন্যদিকে জানা যায়, স্বাস্থ্য দপ্তর থেকে দুপুর দেড়টার সময় একটি টিম আসার কথা ছিল। তবে প্রায় ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও দেখা পাওয়া স্বাস্থ্য দপ্তরে কাউকেই। এমনকী দেখা মেলেনি কলকাতা কর্পোরেশনের কোনও লোকজনকে। পাশাপাশি আমাস্টিট থানাও নির্বিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *