বাগবাজারে সারদা মায়ের বাড়ির দরজা খুলতেই ভক্তদের ভিড়

bagbazer saroda mandir

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গতকাল থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হল বাগবাজারের শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি। তবে মানতে হবে সব স্বাস্থ্যবিধি। এক্ষেত্রে জানানো হয়েছে,কোনওভাবেই মায়ের বাড়ির ভেতরে প্রণাম ও ধ্যান করা যাবে না।সূত্রের খবর, প্রত্যেক দিন সকাল ৮:৩০ থেকে সকাল ১০:৩০ এবং বিকেল ৪টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সারদা মায়ের বাড়ি খোলা থাকবে । দর্শনার্থী ও ভক্তদের মানতে হবে একাধিক স্বাস্থ্যবিধির নিয়ম। রামকৃষ্ণ মঠ বাগবাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রের আরও খবর, দর্শনার্থীদের থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষার করার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হয়েছে। কোনও ভক্তের জ্বর – কাশি বা অন্যান্য শারীরিক উপসর্গ থাকলে ওই ভক্তদের প্রবেশ করতে দেওয়া হবে না ।

প্রসঙ্গত,বৃহস্পতিবার থেকে মন্দির খোলা হলে মহালয়া এবং বিশ্বকর্মা পুজো থাকায় ভক্ত সমাগম হয়। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বিধি মানা হয়েছে। মন্দিরের সেবায়েতরাই মায়ের বাড়ির বাইরে দর্শনার্থীদের লাইন দূরত্ব বজায় রাখার কাজ করেছেন। মার্ক করে দেওয়া অংশে ভক্তদের দাঁড়িয়ে প্রণাম করতে হয়েছে।
তবে মায়ের বাড়ির ভেতরে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম ও ধ্যান করা যায়নি। অন্য দিকে ভক্তদের থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হয়। রামকৃষ্ণ মঠ বাগবাজারের পক্ষ থেকে জানানো হয়, কোনও রকম ফুল ও মিষ্টি আনতে পারবেন না ভক্তরা। আনা হলেও তা যেখানে ভক্তরা ঢুকবেন সেখানেই একটি নির্দিষ্ট পাত্রে রাখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *